নিজস্ব প্রতিনিধি , আগরতলা - প্রকাশ্য দিবালোকে ছাগল চুরি করতে গিয়ে ধৃত চোরকে গণপিটুনি করলেন গ্রামবাসীরা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোবিন্দপুর এলাকায়। অভিযুক্ত ছাতির মিয়া। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , মঙ্গলবার সমরুরপাড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন রাস্তার ধারে বাঁধা একটি ছাগল ইলেকট্রিক অটোতে তুলে শহরের দিকে পালিয়ে যাচ্ছিল তিনজন। বিষয়টি নজরে পড়ে এক লরি চালকের। সন্দেহ হওয়ায় তিনি চিৎকার করলে আশেপাশের বাসিন্দারা সতর্ক হন। এরপর একাধিক মানুষ ওই গাড়িটির পিছনে ধাওয়া করে।

দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রমের পর কলেজ রোড এলাকায় অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থামতেই তিনজন পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ছাতির মিয়াকে ধরে ফেলেন। উত্তেজিত জনতা ধৃতকে বেঁধে মারধর করে অটোটি ভাঙচুর চালায়। পরে ছাগলটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ছাতির মিয়া জানায়, 'আমি কোনও বেআইনি কাজে যুক্ত নই। এলাকায় আমার পরিচিতি রয়েছে। আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমি শুধু গাড়িতে উঠেছিলাম, ছাগল তোলার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই'।
স্থানীয় বাসিন্দা ছালারুন বিবি জানান, 'বিগত কয়েক মাস ধরে এলাকা থেকে একাধিক ছাগল, গরু চুরি হয়েছে। বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। পুলিশ এতদিন যে কাজ করতে পারেনি, সেই কাজ আজ এলাকাবাসী করে দেখিয়েছে'।
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
কারও ভূ-রাজনীতি দেখে ভারত তেল কেনে না! ফিনল্যান্ডের মঞ্চে দাঁড়িয়ে কড়া বার্তা বিদেশমন্ত্রীর
গাড়িতে রক্তাক্ত মহিলা, পাশে চালকের দেহ! রহস্য বাড়াল ৪ বছরের শিশুর বয়ান
ট্রাম্পের নীতিতে কোনও আদর্শ নেই! রুশ তেল কেনা নিয়ে ওয়াশিংটনকে দস্তুরমতো খোঁচা জয়শংকরের
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গুলিতে নিহত ১৬ বিক্ষোভকারী, জারি আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা
১০ মাসের মাথায় দাদর থেকে গ্রেফতার নোয়াখালির দম্পতি, চক্রের খোঁজে তল্লাশি মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
আশঙ্কাই সত্যি হলো! জাহাজে হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকের মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
সমুদ্রে বড় বিপদ! জাহাজে হামলার পর উধাও ৩ ভারতীয় নাবিক
যুদ্ধ আবহে মোদি সরকারের মাস্টারস্ট্রোক! ইথানল পেট্রলে আর লাগবে না আবগারি কর
পরবর্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা শুনে চলবেন বলে জানান প্রকাশচিক
বুধবার প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদি
ঝাড়গ্রামের ঝালমুড়ির স্মৃতি উঠে এল দিল্লিতে
গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত বলে অভিযোগ তুলেছে হাত শিবির
টানা ৪,৩৯৯ দিন কুর্সিতে! নেহরুর নজির ভেঙে নয়া মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী মোদি
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...