নিজস্ব প্রতিনিধি , লন্ডন - চলতি প্রিমিয়ার লিগ মরশুম একেবারেই ভাল যাচ্ছে না লিভারপুলের। এবার ব্রাইটনের কাছে ঘরের মাঠে ১-২ ব্যবধানে হার স্বীকার করল লিভারপুল। জোড়া গোল করে বিপক্ষকে রুখে দিলেন প্রাক্তন আর্সেনাল স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাক। অন্যদিকে , কামব্যাকের পর বোর্নমাউথের কাছে গতকাল পয়েন্ট নষ্ট করল ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধের ১৪ মিনিটে দিয়েগো গোমেজের ক্রস থেকে হেডে ব্রাইটনকে এগিয়ে দেন ওয়েলব্যাক। লিভারপুল আধ ঘণ্টার মাথায় সমতা ফেরায়।লিউইস ডাঙ্কের দোষে গোল হজম করে ব্রাইটন। হেড করে গোলরক্ষককে বল ফেরত দেওয়ার সময় ডাঙ্ক দেখেননি পিছনে মিলোস কেরকেজ রয়েছেন। সেখান থেকে বল পেয়ে অনায়াসে জালে জড়িয়ে দেন কেরকেজ। এরপর বিরতির ১০ মিনিট পরেই এগিয়ে যায় ব্রাইটন। বাঁ-দিক থেকে ইয়ানকুবা মিনতেহর ক্রস বক্সের ভেতর ওয়েলব্যাকের সামনে নামিয়ে দেন জ্যাক হিনশেলউড। সেখান থেকেই জয়সূচক গোলটি করেন ওয়েলব্যাক। এই হারের পর ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরেই থাকল লিভারপুল।
চলতি মরশুমে অসাধারণ কামব্যাক করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষের দিক থেকে একেবারে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। এখনও অবধি চূড়ান্ত সফল মাইকেল ক্যারিকের কোচিং। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। এর ঠিক ৬ মিনিটের মধ্যে সমতা ফেরায় বিপক্ষ শিবির। নিজেদের মধ্যে পাস খেলে হঠাৎ বক্সে ঢুকে গোলরক্ষকের বাঁ-দিক থেকে জালে বল জড়িয়ে দেন ক্রিস্টি।
এরপর ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে আত্মঘাতী গোল করেন বোর্নমাউথের জে. হিল। ক্রস আসায় তিনি বুঝতে পারেননি ম্যান ইউ খেলোয়াড়দের টপকে বল তার কাছে পৌঁছাতে পারে। অপ্রস্তুত থাকায় তার মাথায় লেগে বল জালে জড়িয়ে যায়। এরপর ৭৮ মিনিটের মাথায় বিপক্ষ খেলোয়াড়কে বক্সের মধ্যে অবৈধ ফাউল করেন হ্যারি ম্যাগুয়ার। সামনে গোলরক্ষক ছাড়া আর কেউই না থাকায় লাল কার্ড দেখেন তিনি। পেনাল্টি থেকে সমতা ফেরান ক্রুপি। এরপর ১০ জন নিয়ে আর গোলের দরজা খুলতে পারেনি ম্যান ইউ। এই ম্যাচের পর বর্তমানে ৩১ ম্যাচে ৫৫ পয়েন্টের সঙ্গে লিগ টেবিলের তৃতীয় স্থানে ব্রুনো ফার্নান্দেজরা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের