নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়া জগত মাতিয়ে রাখা ইনফ্লুয়েন্সাররা হঠাৎই আইনি বিপাকে পড়েন। রিচের জন্য নানাবিধ কন্টেন্ট বানিয়ে থাকেন যেগুলো সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। সায়কের পর এবার আইনি বিপাকে জড়ালেন ননসেন ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী। প্রেমিকাকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ উঠল তার বিরুদ্ধে।
সূত্রের খবর , বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন ওই তরুণী। নির্যাতিতার দাবি , বেহালার একটি ফ্ল্যাটে গত ২ থেকে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটকে রাখেন ‘ননসেন’খ্যাত শমীক অধিকারী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শমীক।
অভিযোগ দায়ের নিয়ে শমীকের বক্তব্য , "অনেকদিনের সম্পর্ক আমাদের। আমার প্রেমিকা ছিলেন। দু’দিন আগে চূড়ান্ত অশান্তি হয়। এখনও ঝামেলা চলছে। আমি একেবারেই মানসিক স্থিতি হারিয়ে ফেলেছিলাম। আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। এসবের মানেই বুঝতে পারছিনা। প্রেমিকার সঙ্গে যদি ঘনিষ্ঠ মেলামেশা থাকে তাহলে সেটা তো অনুমতি ছাড়া হয় না। বিষয়টি সত্যিই অবাক হওয়ার মত।
উল্লেখ্য , ননসেন নামের সোশ্যাল মিডিয়া চ্যানেল রয়েছে তার। বিখ্যাত ডায়ালগ বাবান ভীষণই পরিচিত নেটিজেনদের কাছে। তার কন্টেন্টগুলি দেখে হাসি চাপতে পারেননা অনেকেই। অন্যান্য পরিচিত ইনফ্লুয়েন্সার বন্ধুদের সঙ্গে মার্জ করেও ভিডিও বানাতেন। তবে এবার গুরুতর অভিযোগে জর্জরিত তিনি। এখন দেখার বিষয় অভিযোগ আদৌ সত্যি নাকি সবটাই মনগড়া।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের