নিজস্ব প্রতিনিধি , মুম্বই - OTT আসার অনেক পরে ওয়েব সিরিজে পদার্পণ করেন মাধুরী দীক্ষিত। বলিউডে এখনও তার প্রেমিক অনুরাগীরা সংখ্যা প্রচুর। 'ফেম গেম’র হাত ধরে ওটিটি মাধ্যমে জার্নি শুরু করেছিলেন মাধুরী। ফের একবার নতুন সিরিজে ভিন্ন চরিত্রে দেখা যাবে বলি অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই নতুন সিরিজের ঘোষণা করলেন মাধুরী।।
নতুন সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’তে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে মাধুরীকে। ২০ সেকেন্ডের একটি টিজার মুক্তি পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাধুরীকে একের পর এক মেকআপ খুলতে। এরপর তাকে দেখা যায় জেলের কয়েদির লুকে। ঠোঁটের কোণায় লুকিয়ে রয়েছে হাসি। সিরিয়াল কিলারের লুকে দেখা যেতে পারে তাকে। ফ্রেঞ্চ থ্রিলার ‘লা ম্যান্টে’র থেকে অনুপ্রাণিত এই সিরিজ।
এই সিরিজের পরিচালক নাগেশ কুকুনুর। গোটা অভিনয় জীবনে কখনও এমন চরিত্রে ধরা দেননি। তবে ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করার রোমাঞ্চকর জার্নিটা হাতছাড়া করতে চাননি মাধুরী। সিরিজের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
দীর্ঘ ১২ বছর পর ফের একসঙ্গে দেব-শুভশ্রী, ২০২৬ সালের পুজোর বড় আকর্ষণ হতে পারে এই ছবি
সাকসেস পার্টিতে বিরাটের সঙ্গে নাচলেন অনুষ্কা, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ‘বিরুষ্কা মোমেন্ট’
অঙ্কিতার নামের পাশে ‘সংস্কারি’ তকমা জুড়ে দিয়েছিলেন নেটিজেনরা
ফেরা ছবির প্রিমিয়ারে নতুন বিজেপি সরকারকে সময় দেওয়ার বার্তা
ভোর থেকেই বীরেন রায় রোডে শুটিংয়ের ব্যস্ততা, কিশোর সৌরভ-ডোনার প্রেমকাহিনির দৃশ্যে উচ্ছ্বাস অনুরাগীদের
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...