নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নাবালিকা বিবাহের চেষ্টার অপরাধে আসর থেকে শ্রীঘরে ঠাঁই হল পাত্রের। ঘটনাটি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ঘোলা শিবনগর এলাকায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করার পাশাপাশি কিশোরীকে উদ্ধার করে নিরাপদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বারুইপুরের টগরবেড়িয়া অঞ্চলের বাসিন্দা অভিজিৎ মণ্ডল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে তাঁর বিয়ের আয়োজন চলছিল। পাত্রীর বাড়ি বিধাননগর। অনুষ্ঠানটি পাত্রের মামার বাসভবনে বসানো হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় এবং মাঝপথেই আয়োজন ভেস্তে দিয়ে অভিযুক্তকে আটক করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কিশোরী নিজ পরিবারের অনুমতি না নিয়ে স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলে এসেছিল। তবে আইনত বিয়ের বয়স না হওয়ায় পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
ঘটনা প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিক জানান, 'নাবালিকা বিয়ের খবর পাওয়ামাত্রই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ১৬ বছর বয়সী ওই কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি নিয়ম অমান্য করে এমন কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের