নিজস্ব প্রতিনিধি , দিল্লি - উপ রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে কেন্দ্র ও বিরোধী প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে বুধবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণণ। মনোনয়ন জমা দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, জগদীপ ধনকড়ের আচমকা উপ রাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ার পর থেকেই তার উত্তরসূরি খোঁজার তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠানে। ইতিমধ্যেই এনডিএ ও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উপ রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। আর আজ এনডিএ প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণণের নাম প্রস্তাব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, চার সেট নথি জমা দেওয়া হয়েছে মনোনয়ন প্রক্রিয়ায়। এর মধ্যে প্রথম নথিতে প্রস্তাবক ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব এনডিএর তরফে দেওয়া হয়েছে রাজনাথ সিংকে।
মনোনয়ন জমা দেওয়ার আগে সংসদ ভবনের প্রেরণাস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে মাথা নত করেন রাধাকৃষ্ণণ। এছাড়াও সংসদ ভবনে থাকা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিনের মনোনয়ন পেশ কার্যত বিরোধীপক্ষকে স্পষ্ট বার্তা দিয়েছে এনডিএ সংগঠিত ও আত্মবিশ্বাসী অবস্থায় নির্বাচনে নামছে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের