নিজস্ব প্রতিনিধি, ইম্ফল – শনিবার মণিপুর যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার ঠিক ২৪ ঘণ্টা আগে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি উত্তর-পূর্বের এই রাজ্যে। গভীর রাতে নিরাপত্তারক্ষী ও দুষ্কৃতীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এমনকি ছিঁড়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর ব্যানার।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভা হবে মণিপুরের চুড়াচাঁদপুরের পিস গ্রাউন্ডে। এর ঠিক আড়াই কিলোমিটার দূরে উত্তেজনা ছড়িয়েছে। মোদির সফরের জন্য নির্মিত সাজসজ্জা ভাঙচুরের করা হয়েছে বলে অভিযোগ। হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল। দুষ্কৃতীদের বাধা দিলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। মোদির সফরের আগে এমন উত্তেজনা ছড়ানোয়, স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। উল্লেখ্য, ইম্ফল এবং চুরাচাঁদপুর জেলায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বাস্তুহারা মানুষদের সঙ্গেও কথা বলতে পারেন মোদি। আগামী ১২-১৪ সেপ্টেম্বর আসন্ন মিজোরাম এবং অসম সফর সূচির সময়েই মণিপুর যাওয়ার সম্ভাবনা প্রবল।
২০২৩ সালের মে মাসে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মণিপুর। ছাদ হারিয়ে ত্রাণ শিবিরে বসবাস করছেন ৬০,০০০ এরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে কয়েক শো মানুষের। পরিস্থিতি সামাল দিতে না পেরে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করেন এন বিরেন সিং। তবে মণিপুরের এমন অবস্থাতেও, সে রাজ্য নিয়ে তেমন মন্তব্য করতে শোনা যায়নি মোদিকে। উত্তর-পূর্বের এই রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। এবার হয়তো দেখা যাবে তাঁকে।
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের