নিজস্ব প্রতিনিধি, পাটনা – ভোটার অধিকার যাত্রা নিয়ে বড়সড় বিতর্কের মুখে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মোদিকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে “গণতন্ত্রের উপর কলঙ্ক!” বলে অভিহিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।
সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “বিহারের দ্বারভাঙায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি এবং তাঁর স্বর্গীয় মাতাজির প্রতি কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের অশালীন, অভদ্র শব্দ ব্যবহার করা হয়েছে, তা কেবল নিন্দনীয়, বরং আমাদের লোকতন্ত্রকেও কলঙ্কিত করতে চলেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের রাজনীতি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। তারা সহ্য করতে পারছে না যে একজন দরিদ্র মায়ের ছেলে গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীর পদে বসে রয়েছেন এবং তাঁর নেতৃত্বে দেশ ক্রমাগত এগিয়ে যাচ্ছে।“
শাহ আরও লিখেছেন, “গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন থেকে আজ পর্যন্ত, গান্ধী পরিবার মোদিজির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে কোনও ফাঁক রাখেনি। কিন্তু এখন তারা শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছে। এটি প্রতিটি মা, প্রতিটি পুত্রের প্রতি অপমান, যার জন্য ১৪০ কোটি দেশবাসী তাদের কখনও ক্ষমা করবে না। প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর মায়ের বিরুদ্ধে করা গালিগালাজ অশ্লীলতার সকল সীমা অতিক্রম করেছে।“
উল্লেখ্য, ভোটার অধিকার যাত্রার যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদি এবং তাঁর মা হীরাবেন মোদিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কংগ্রেস কর্মীরা। সেই সময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেছেন, “রাহুল গান্ধী নিজে ভোটার অধিকার যাত্রা থেকে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিম্নরুচির ভাষায় আক্রমণ করে যাচ্ছেন। সেই বার্তা দিচ্ছেন দলের কর্মীদেরও। গরিব ওবিসি পরিবারের একজন প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা কংগ্রেসের সহ্য হচ্ছে না। ওই সভা থেকে যে সব মন্তব্য করা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে খোদ রাহুল গান্ধীকে।“
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের