নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে নেপাল। প্রবল বর্ষণে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বন্যা ও ভূমিধসের জেরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। নিখোঁজ একাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
সূত্রের খবর, রবিবার সকাল পর্যন্ত, সূর্যোদয় পুরসভায় ভূমিধসে কমপক্ষে ৫ জন, মাংসেবুং পুরসভায় ৩ জন এবং ইলাম পুরসভায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসএসপি পোখরেল জানিয়েছেন, ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাহত হয়েছে রেল ও বিমান পরিষেবা।
নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। টানা বৃষ্টির জেরে বারবার ব্যাহত হচ্ছে ত্রাণ পাঠানোর প্রচেষ্টা। ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে সুরক্ষা এজেন্সিগুলিকে(নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশ)। হাওয়া অফিস সূত্রে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...