নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টারিং প্রচারের কাজে কোনো খামতি রাখছে না কেউ। কিন্তু এর মাঝেই মাথাভাঙ্গা শহরে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শাসক - বিরোধী রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
ঘটনার সূত্রপাত মাথাভাঙ্গা শহরের ১১ নম্বর ওয়ার্ডে। শাসক দলের অভিযোগ, সোমবার রাতে ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে তাদের লাগানো দলীয় পোস্টারগুলি রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পরাজয়ের ভয়েই বিজেপি এই ধরনের নোংরা রাজনীতি শুরু করেছে বলে দাবি শাসক শিবিরের।
স্থানীয় তৃণমূল সহ সভাপতি কানু মণ্ডল বলেন, 'ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তার মধ্যে এইভাবে পোস্টার ছেঁড়া শুরু হয়েছে। এলাকায় কার এত বাড়বাড়ন্ত সেটাই বুঝতে পারছি না। যেহেতু বিরোধী দল হিসেবে আমরা একমাত্র বিজেপিকেই জানি এই মুহূর্তে তাই এই ঘটনার পিছনে তাদের দায় বলেই মনে করছি। এই বিষয়ে থানাতেও অভিযোগ জানানো হবে আমাদের পক্ষ থেকে।'
পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও। শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল ভয় পেয়েছে তাই সমস্ত পোস্টার ছিঁড়ে দিচ্ছে। রাজ্যবাসী জেনে গেছে যে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। এখন এই সামান্য পোস্টারেই ভয় পাচ্ছে। তাহলে বিজেপি কর্মীরা মাঠে নামলে কি করবে।
যদিও দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। বিজেপির দাবি, আমাদের দল আইন-শৃঙ্খলা মানতে জানে। প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের কাজ। আমাদের নেতৃত্ব যেরকম নির্দেশ দেয় সেই মতনই আমরা কাজ করি। পোস্টার ছিঁড়ে দেওয়া বা মারপিঠ করা আমাদের কাজ নয়।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের