নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - লাগাতার বৃষ্টির জেরে পঞ্জাবের দিকে তাকাতে পারছেন না কেউই। মানুষদের দূরবস্থা থেকে প্রাণ কাঁদছে সকলের। খাদ্য বাসস্থানহীন অবস্থায় জলে ঘুরে বেড়াচ্ছেন সেখানকার মানুষ। ইতিমধ্যেই যাতায়াতের ব্যবস্থার উদ্দেশ্যে নৌকা , অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন ভারতীয় স্পিনার হরভজন সিং। এবার সাহায্যের হাত বাড়িয়ে দেন সোনু সুদ। সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার এগিয়ে এলেন তিনি। পঞ্জাবের বহু জায়গায় উপস্থিত থেকে নিজেই ত্রাণ পৌঁছে দিলেন।
সূত্রের খবর , সুলতানপুর, লোধি, ফিরোজপুর, আজনালাতে ইতিমধ্যেই ত্রাণ পৌঁছে দেন সোনু।সঙ্কটে থাকা মানুষদের জন্য সোনু সুদ বরাবরই ভগবান। তার অবদানের তুলনা হয় না। বলিউডের অন্যতম সফল অভিনেতার পাশাপাশি দুঃসময়ে থাকা মানুষদের ভগবান তিনি। এবারও তার অন্যথা হল না। কোভিডের সময় ঠিক যেভাবে তৎপরতা দেখিয়েছিলেন এবারও তেমনই করলেন। পঞ্জাবের ত্রাণ পৌঁছাতে হুয়ে অমৃতসরের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অভিনেতা। কোনো ক্যামেরা বা নিরাপত্তারক্ষী ছাড়াই তাদেরই একজন হয়ে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।
বলি অভিনেতা বলেছেন, "প্রাকৃতিক অবস্থা মারাত্মক খারাপ। নিজে সমস্ত জায়গাগুলিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছি। বহু মানুষের জীবন বিপন্ন। জীবিকা হারিয়ে, বাসস্থান হারিয়ে মানুষের চোখে এখন শুধুই শূন্যতা। প্রশাসনের সঙ্গে আরও পাঁচটা মানুষ যদি এগিয়ে আসে তাহলেই পরিস্থিতি তাড়াতাড়ি সামাল দেওয়া যাবে। এটা অনেক বড় দায়িত্ব। পাঞ্জাবকে ফের আগের জায়গায় ফিরিয়ে আনতে অনেকটা কঠিন পথ অতিক্রম করতে হবে। তারা এক নন। আমি সবসময় তাদের পাশে আছি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের