নিজস্ব প্রতিনিধি , মুম্বই - জানুয়ারি মাসে অনুরাগীদের মন ভেঙে দিয়েছেন অরিজিৎ সিং। প্লে ব্যাকে আর গান গাইবেন না বলে সোশ্যাল মিডিয়ায় বড় পোস্ট করেছিলেন। জানিয়েছিলেন অন্যান্য অনেক কাজের প্রতি তিনি দায়বদ্ধ। তবে গানের জগৎ থেকে ইতি টেনেছেন এমনটা নয়। নতুন প্রজেক্ট নেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে একদিক থেকে আবার ভেসে এসেছে কটাক্ষের তীর। মঙ্গলবার সেই কটাক্ষের জবাব মিষ্টিমুখে দিলেন খ্যাতনামা গায়ক।
অরিজিৎ সিংকে কটাক্ষ করা মানেই ফুঁসে উঠবেন তার অনুরাগীরা। তাই মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের উদ্দেশ্যে গায়ক লেখেন , "আমার প্রত্যেক শ্রোতার উদ্দেশ্যে আমার এই পোস্ট। যদি আপনি আমার শ্রোতা না হন তাহলে আমার এই পোস্ট দেখার আপনার প্রয়োজন নেই। আমার শ্রোতা-অনুরাগীদের আমি শুধু এটুকুই বলতে চাই আমি তোমাদের অসম্ভব ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি এটুকুই বলতে চাই, আমি প্লেব্যাককে বিদায় জানিয়েছি। একইসঙ্গে আমি এটাও জানিয়েছি যে, আমি আমার বাকি থাকা কাজগুলি সম্পূর্ণ করব। যে গুলির প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ।"
গায়ক আরও বলেছেন , "আমি নতুন প্রজেক্ট নেওয়া বন্ধ করেছি। কিন্তু সেই গানের তালিকাও খুব ছোট নয়। তাই যারা আমাকে নানাভাবে কটাক্ষ করছে তাঁদের বলতে দাও। তাঁদের কোনও ব্যাখ্যা তোমরা দিতে যেও না। অহেতুক ব্যাখ্যার কোনও প্রয়োজন নেই। আমার হাতে এখনও যে পরিমাণ প্লেব্যাকের প্রোজেক্ট রয়েছে তা শেষ করতে এই বছরের শেষ বা আগামী বছরও হয়ে যেতে পারে। আর এই চর্চার মধ্যে নিজেকে যুক্ত করে ভুল পথে যেও না।"
দেশজুড়ে তো অবশ্যই তবে বিশ্বেও ছড়িয়ে রয়েছে অরিজিৎ সিংয়ের অগুন্তি ভক্তরা। যোগ্য সমর্থকদের মত তার পাশে থেকেছেন অরিজিতের চাহনেওয়ালেরা। খারাপ সময়েও ভরসা হারাননি। ঠিক তাই গায়কের নামে কিছু বললেই যেন নেটপাড়ায় ঝড় তুলতে পিছু পা হন না তারা। ফেম গুরুকূলে ব্যর্থ হওয়া প্রতিযোগী যে ফির মহব্বত গানের মধ্যে দিয়ে কিভাবে নিজেকে তুলে ধরেছেন তা তিনি খোদ ও নিঃস্বার্থ ভক্তরাই জানেন। এছাড়া সুখে দুঃখে অরিজিতের গান সবসময়ের সঙ্গী। তাই মাত্র ৩৮ বছর বয়সে প্লে ব্যাক থেকে সরে দাঁড়ানোয় মন ভেঙেছে তাদের ঠিকই তবে গায়কের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না কেউই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা