নিজস্ব প্রতিনিধি , মুম্বই - স্মৃতি মন্ধানা পর্ব অতীত। মাস দুয়েক আগেই সেই সম্পর্কে ইতি পড়েছে। অন্য নারীর সঙ্গে কথপোকথন ভাইরাল হতেই বিয়ে ভেঙেছিল স্মৃতি পলাশের। এবার বলি পাড়ায় নতুন প্রেমের গুঞ্জন। অভিনেত্রী ডেইসি শাহের সঙ্গে নাকি প্রেম করছেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল।
সূত্রের খবর , বলিউড পরিচালক হিসাবে নিজের কেরিয়ার শুরু করতে চলেছেন পলাশ। আর সেই ছবিতেই অভিনয় করবেন ডেইসি। সেই সূত্রেই বলিপাড়ায় রটেছে দু’জনের প্রেমের গুঞ্জন। এরই মাঝে পলাশের সঙ্গে আলাপ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী ডেইসি। বুঝিয়ে দিলেন তার সঙ্গে পলাশের পরিচয় দীর্ঘদিনের। এরপরই সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে।
অভিনেত্রী জানিয়েছেন , "আমার প্রথম বলিউড ছবিতে পলক মুছল গান গেয়েছিলেন। সেই সূত্রে পলকের সঙ্গে আলাপ হয়েছিল। পলকের মাধ্যমেই আমার পলাশের সঙ্গে পরিচিতি। ও খুব ভাল মানুষ। মাঝেমধ্যেই ওদের বাড়িতে যাই। কখনও জন্মদিন আহার কখনও গণেশ পুজোর সময় গিয়েছিলাম। সেই সময় আমার সঙ্গে পলাশের দেখা হয়। এছাড়া বাইরেও দেখা করেছি কয়েকবার।"
এখানেই শেষ নয় , "আমি ওঁর পরিবারের সঙ্গেও কয়েকবার দেখা করেছি। ভীষণই সুন্দর পরিবার। প্রত্যেকে অত্যন্ত নমনীয়। ঈশ্বরে বিশ্বাস করেন সকলে। এটা তাঁদের সবচেয়ে ভালো দিক। ভগবানে বিশ্বাসীরা সবসময় ইতিবাচক মানষিকতার হন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের