নিজস্ব প্রতিনিধি, দিল্লি - পহেলগাঁও হামলার তদন্তে নেমে বিস্ফোরক তথ্য প্রকাশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তদন্তে জানা গিয়েছে, পহেলগাঁওতে হামলার জন্য টিআরএফ-কে হাওয়ালার মাধ্যমে পাকিস্তান-মালয়েশিয়া থেকে পাঠানো হয়েছিল টাকা।
এনআইএ সূত্রে খবর, শ্রীনগরের এক ব্যক্তির ফোন ঘেঁটে ৪৬৩ টি ফোনকল পাওয়া যায়। তা থেকে জানা যায়, মালয়েশিয়া ও পাকিস্তান থেকে অর্থসাহায্য করা হয় টিআরএফকে। টিআরএফের জন্য তহবিল আদায় করতে একাধিকবার মালয়েশিয়া যায় ইয়াসির হায়াত। টিআরএফের শীর্ষ নেতা সে। মালয়েশিয়ায় থাকা জঙ্গি সাজ্জাদ আহমেদ মিরের সাহায্যে জঙ্গি সংগঠনের জন্য ৯ লক্ষ টাকা জোগাড় করে হায়াত। এই টাকা দেওয়া হয় সংগঠনের আর এক কর্মী শাফাত ওয়ানিকে।
দুই পাক নাগরিকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল হায়াতের। এই সমস্ত তথ্যপ্রমাণ আন্তর্জাতিক স্তরে পেশও করবে ভারত। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেছে বেছে ২৬ জন ‘হিন্দু’ পর্যটককে হত্যা করে তারা। ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে চরম প্রত্যাঘাত করে ভারত। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। এরপর বেশ কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে। অবশেষে ১০ মে সংঘর্ষবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান।
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের