নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডে একদিকে ধুরন্ধর ছবির সাফল্য , অন্যদিকে দুঃসময়। নোরা ফতেহির পর এবার দুর্ঘটনার কবলে ইমরান হাশমি। শুটিংয়ের মাঝেই পেটে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। খবর ছড়াতেই উদ্বেগ ছড়িয়েছে বি টাউনসহ অনুরাগীদের মধ্যে।
সূত্রের খবর , ‘আওয়ারাপন ২’ ছবির শুটিং চলছে রাজস্থানে। সেখানেই উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পেটের পেশি ছিঁড়েছে ইমরান হাশমির। এর ফলে শরীরের ভিতরে রক্তপাত শুরু হয়। বিষয়টি বুঝতে পেরেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার করাতে হয়েছে অভিনেতার।অস্ত্রোপচারের পরেই তিনি ফের শুটিংয়ে যোগ দিয়েছেন।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে পেটে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে তাকে। অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে ছবির কথা মাথায় রেখে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছেন ইমরান হাশমি। সোশ্যাল মিডিয়ায় সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য , ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা 'আওরাপান'-এর প্রতীক্ষিত সিক্যুয়েল এই ছবি।যেখানে মূল চরিত্রে ইমরান হাশমিকেই দেখা যাবে। বিপরীতে আছেন দিশা পাটানি। এছাড়া শাবানা আজমিও থাকছেন এই ছবিতে। সব ঠিক থাকলে নিতিন কক্কর পরিচালিত এই অ্যাকশন-রোমান্টিক ছবিটি আগামী ৪ঠা এপ্রিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের