69038a3fd721b_WhatsApp Image 2025-10-30 at 11.53.35
অক্টোবর ৩০, ২০২৫ রাত ০৯:২৪ IST

পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের হত্যাকাণ্ডে নয়া মোড় , আত্মরক্ষায় খুনের দাবি অভিযুক্তদের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পার্ক স্ট্রিটের হোটেলে যুবক রাহুল লাল হত্যাকাণ্ডে বড় অগ্রগতি। ওড়িশার কটক থেকে ধৃত দুই অভিযুক্ত শক্তিকান্ত বেহেরা ও সন্তোষ বেহেরাকে বৃহস্পতিবার কলকাতা আদালতে তোলা হয়। ৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সূত্রের খবর, গত ২২ অক্টোবর রাতে পার্ক স্ট্রিটের আল বুর্জ ইন্টারন্যাশনাল হোটেলে ঘটে ভয়াবহ এই হত্যাকাণ্ড। পরের দিন, ২৩ অক্টোবর, ওই হোটেলের একটি ঘরের বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ২৫ বছরের রাহুল লালের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রাহুল পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ছিলেন। তার সঙ্গে একই ঘরে ছিলেন ওড়িশার ঢেঙ্কানল জেলার বাসিন্দা শক্তিকান্ত ও সন্তোষ বেহেরা।

দুই অভিযুক্তকে গ্রেফতারের পর বৃহস্পতিবার জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার সাংবাদিক বৈঠক করে ঘটনার দিনের সম্পূর্ণ বিবরণ দেন। তিনি জানান, ' যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন রাহুল ও তার দুই সঙ্গী মদ্যপ অবস্থায় ছিলেন। রাহুল তার সঙ্গীদের ছুরি দেখিয়ে লুঠপাটের চেষ্টা করেন। আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলেন শক্তিকান্ত ও সন্তোষ। সেই ধস্তাধস্তির মধ্যেই গলায় গামছা পেঁচিয়ে রাহুলের শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দেহটি লুকিয়ে রেখে তারা ট্রেনে চেপে কটকে পালিয়ে যায়।'

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, রাহুলের সঙ্গে এখানে ঘুরতে আসায় পরিচয় হয় অভিযুক্ত দুজনের। সেখান থেকেই তাদের সম্পর্ক বাড়ে। কলকাতা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওড়িশা থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে এনে আদালতে পেশ করে পুলিশ।

আরও পড়ুন

এক ফোনেই অভিযোগ পৌঁছবে মুখ্যমন্ত্রীর কাছে! কাটমানি - সিন্ডিকেট রুখতে বড় উদ্যোগ রাজ্য সরকারের
জুলাই ২৮, ২০২৬

নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার

কন্যাসন্তানের ভবিষ্যতের চিন্তা শেষ ! পোস্ট অফিসের এই স্কিমে অল্প সঞ্চয়েই বড় তহবিল
জুলাই ২৮, ২০২৬

অল্প টাকায় বড় সঞ্চয়ের পথ দেখাচ্ছে পোস্ট অফিস

চোর-বেইমান তকমা দিয়ে পোস্টার! শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই সুদীপকে ঘিরে নতুন বিতর্ক
জুলাই ২৮, ২০২৬

পোস্টারের নিশানায় কুণাল ঘোষ ও তাপস রায়

নিট কৃতীদের সম্মান জানাতে রাজ্য সরকারের উদ্যোগ, নিজে সংবর্ধনা দেবেন শুভেন্দু
জুলাই ২৭, ২০২৬

মঙ্গলবার সংবর্ধনা দেবেন শুভেন্দু

আয়ুষ্মানের বিকল্পে রাজ্যের নতুন ভরসা , মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা শুভেন্দুর
জুলাই ২৭, ২০২৬

এই যোজনায় প্রায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন

বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা! NDA বৈঠকের আগেই নবান্নে শুভেন্দু-সুদীপ সাক্ষাৎ
জুলাই ২৭, ২০২৬

প্রায় ৪০মিনিট বৈঠক হয় দুজনের মধ্যে

হাইকোর্টে স্বস্তি অনুব্রত মণ্ডলের , শর্তসাপেক্ষ আগাম জামিন দিল আদালত
জুলাই ২৭, ২০২৬

আগামী ১০ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত

ধর্মতলা কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপি, জাতীয় পতাকা হাতে কলকাতায় দুই প্রান্তে মিছিল
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে বিজেপি নেতৃত্বরা

অগাস্টে ব্যাঙ্কে টানা ১৪ দিনের ছুটির ধাক্কা ! আগে থেকেই সেরে ফেলুন জরুরি কাজ
জুলাই ২৭, ২০২৬

জরুরি ব্যাঙ্কের কাজ ফেলে রাখবেন না

হওড়া স্টেশনে চালু ২৪ নম্বর প্লাটফর্ম , কমবে ট্রেন পরিচালনার চাপ
জুলাই ২৭, ২০২৬

৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবে ২৪-২৫ কামরার দূর পাল্লার ট্রেন, বাড়বে যাত্রী পরিষেবার মান

ধর্মতলার তাণ্ডবের তদন্তে পুনর্নির্মাণ , ৫ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশ
জুলাই ২৭, ২০২৬

অভিযুক্তদের পায়ে হাঁটিয়ে ঘটনাস্থল ঘোরানো হয়

তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে সম্প্রীতির ডাক, আন্দোলনের প্রস্তুতির বার্তা মমতার
জুলাই ২৭, ২০২৬

২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস

কালো টাকা সাদা করা হত ওখানে , অভিষেকের সেবাশ্রয় নিয়ে বিস্ফোরক অভিযোগ ঋতব্রতের
জুলাই ২৬, ২০২৬

সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিস্ফোরক দাবি ঋতব্রতের

ধর্মতলা অশান্তির ঘটনায় তদন্তে অগ্রগতি , ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
জুলাই ২৬, ২০২৬

১৪ জনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিলে আর বাড়ি ফিরতে পারবে না , কার্গিল দিবসে হুঁশিয়ারি শমীকের
জুলাই ২৬, ২০২৬

দেশবিরোধী স্লোগান দিলে বরদাস্ত নয় স্পষ্ট বার্তা শমীকের

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের