নিজস্ব প্রতিনিধি, পাটনা – যত বিধানসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে, তত বিহারে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে। এবার ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবকে তীব্র ভর্ৎসনা করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।
সম্প্রতি তেজস্বী বলেছিলেন, “ওয়াইসি একজন চরমপন্থী, ধর্মান্ধ, সন্ত্রাসবাদী।“ এরপরই আসাদউদ্দিন ওয়াইসি বলেন, “যে আপনার সামনে মাথা নত করে না। আসনের জন্য ভিক্ষা করে না। যে আপনার বাবাকে ভয় পায় না তাঁকে আপনার কাপুরুষ মনে হয় তাই তো? আমার মুখে দাড়ি আর মাথায় টুপি রয়েছে বলে আমাকে উগ্রবাদী বলে মনে হয়। এত ঘৃণা আপনার মনের মধ্যে? আমি তো গর্বের সঙ্গে আমার ধর্ম অনুসরণ করি। কিন্তু তেজস্বী আসলে পাকিস্তানের ভাষায় কথা বলছেন।“
উল্লেখ্য, ২৪৩ টি আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের