নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড বাদশা শাহরুখ খান সহ তার পুত্র আরিয়ান খানের পিছু ছাড়ছে না নারকোটিক্স ব্যুরোর প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে। তার দাবি আরিয়ানের নতুন সিরিজে মাদক বিরোধী মনোভাবকে ক্ষুণ্ন করা হয়েছে। শুধু তাই নয় , তাকেও নাকি অপমান করা হয়েছে এই সিরিজের মাধ্যমে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ওয়াংখেড়ে। এমনকি নেটফ্লিক্স থেকে এই সিরিজ তুলে নেওয়ার দাবিও জানান সমীর। এই মামলা করার পর থেকেই উড়েছে রাতের ঘুম।
প্রথমবার মামলা করেও কোনো লাভ হয়নি। তার বিরুদ্ধেই রায় দিয়েছে আদালত। তবে শান্ত হয়ে না বসে একই কাহিনীর অন্য রূপ ধরে এগোচ্ছেন সমীর। এরপর থেকেই নাকি জীবন নিয়ে টানাটানি শুরু হয়েছে তার। হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন। লাগাতার ফোন আসছে তাঁর স্ত্রী বোনের কাছেও। তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাই গুরুতর সমস্যায় রয়েছেন সমীর। স্ত্রী বোনের হয়ে এর আগেও সরব হন তিনি। তাদের নাকি অপ্রীতিকর মন্তব্য করা হচ্ছে। তবে এবার তো সরাসরি হুমকি। এসব মেনে নিতে পারছেন না সমীর।
সমীর বলেছেন , "আমার কারণে তাঁদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলি মেনে নেওয়া সত্যিই দুষ্কর। আরিয়ানের বিরুদ্ধে মামলা আমার পেশার মধ্যে পড়ে।আরিয়ানের সিরিজে যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়।" শুধু তাই নয় এর পাশাপাশি তিনি আরও বলেন যে, "সত্যকে বিকৃত করা যায় কিন্তু পালটে ফেলা যায় না। আমি দেশের জন্য গত ১৯ বছর ধরে কাজ করছি। আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে সব বাঁধা অতিক্রম করব।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের