নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - নকআউটে জায়গা নিশ্চিত করলেও বড় সমস্যার মুখে পড়ল ব্রাজিল। চোটের কারণে অনিশ্চয়তায় দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতা। ফলে শুধু পরের ম্যাচ নয়, গোটা টুর্নামেন্ট থেকেই তিনি ছিটকে যেতে পারেন। এই পরিস্থিতিতে আবারও আলোচনায় উঠে এসেছে নেইমারের নাম।
রাউন্ড অফ ৩২-এ জাপানের বিরুদ্ধে ম্যাচে চোট পান পাকেতা। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বাঁ-পায়ের পেশিতে সমস্যা অনুভব করেন তিনি। বিরতির সময় তাঁকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। সতীর্থদের সাহায্য নিয়েই ড্রেসিংরুমে ফিরেছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, তাঁর বাঁ-পায়ের ঊরুর পিছনের পেশিতে চোট রয়েছে। আপাতত মেডিক্যাল টিম নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে।
যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে তাঁকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার ঘোষণা করা হয়নি। তবে ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, চোট প্রথমে যতটা সাধারণ মনে হয়েছিল, বাস্তবে তা অনেক বেশি গুরুতর। শুরুতে মনে করা হয়েছিল তিনি হয়তো শুধু পরের ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু এখন পরিস্থিতি অন্য কথা বলছে। ব্রাজিল ফাইনালে উঠলেও পাকেতার মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। ফলে এবারের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হয়ে যেতে পারে তাঁর।
পাকেতার অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হতে পারে। কোচ কার্লো আন্সেলোত্তির পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঝমাঠে খেলার ভালো ছন্দ ধরে রাখেন। পাশাপাশি প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতেও তিনি দক্ষ। বল হারানোর পর দ্রুত তা ফিরে পাওয়ার ক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। আক্রমণভাগ থেকেই প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা রয়েছে তাঁর। ব্রাজিল দলে খুব কম ফুটবলারই এই দায়িত্ব এতটা কার্যকরভাবে পালন করতে পারেন।
এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পাকেতার অনুপস্থিতিতে কি সুযোগ পাবেন নেইমার? এই মুহূর্তে তার স্পষ্ট উত্তর নেই। আগের কয়েকটি ম্যাচে পাকেতার বিকল্প হিসেবে ডানিলো সান্তোসকে ব্যবহার করেছিলেন আন্সেলোত্তি। তাঁর খেলার ধরন কিছুটা পাকেতার মতো। তবে যদি ব্রাজিল আরও আক্রমণাত্মক কৌশল নেয়, তাহলে নেইমারের সুযোগ বাড়তে পারে। সেক্ষেত্রে অভিজ্ঞ এই তারকাকে প্রথম একাদশেও দেখা যেতে পারে।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত খুব বেশি সময় মাঠে কাটাতে পারেননি নেইমার। টুর্নামেন্টে তাঁর খেলার সময় মাত্র ১৫ মিনিট। তাই পাকেতার চোট ব্রাজিলের পরিকল্পনায় বড় পরিবর্তন আনতে পারে। নরওয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এখন সব নজর পাকেতার শারীরিক অবস্থার দিকে। একইসঙ্গে আন্সেলোত্তি শেষ পর্যন্ত কোন পথে হাঁটেন, সেটাও দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের