নিজস্ব প্রতিনিধি, দিল্লি - ইউনুস জামানায় ৭১-এর রক্তাক্ত ইতিহাস ভুলে কাছাকাছি বাংলাদেশ-পাকিস্তান। সোনার বাংলা জ্বলছে বিদ্বেষের আগুনে। প্রকাশ্যে ভারত বিদ্বেষ। এই আবহে পাকিস্তানের থেকে যুদ্ধবিমান কিনতে চলেছে বাংলাদেশ। এবার এই নিয়ে মুখ খুলল ভারত। ‘জাতীয় নিরাপত্তার’ স্বার্থে নজর রাখছে দিল্লি।
সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “গোটা পরিস্থিতির দিকে আমরা কাছ থেকে নজর রাখছি। এর সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তার সম্পর্ক রয়েছে।“ উল্লেখ্য, যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ কিনতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান।
বিবৃতিতে দাবি করা হয়েছে, পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ। পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে দুই সেনা প্রধান। সবকিছু ঠিকঠাক থাকলে যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ কেনার বিষয়ে চুক্তি হতে পারে দুই দেশের।
যুদ্ধবিমান ‘জেএফ-১৭ থান্ডার’ যৌথভাবে তৈরি করছে চীন ও পাকিস্তান। ৪.৫ প্রজন্মের আধুনিক এই যুদ্ধবিমান চীনের এভিওনিক্স, দূরপাল্লার অস্ত্র বহন করতে সক্ষম। বর্তমানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চরমে উঠেছে। একের পর এক হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের