নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাক পেসার নাসিম শাহের বাড়িতে হঠাৎ দুষ্কৃতী হামলা। তার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় এক দল দুষ্কৃতী। নাসিম দলের সঙ্গে থাকেন। তবে পরিবারের সদস্যরা রীতিমত আতঙ্কিত। খবর পেয়েই তড়িঘড়ি নাসিমের বাড়ির সামনে যায় পুলিশ। এরপর সময় নষ্ট না করেই শুরু হয়েছে তদন্ত। ঘটনায় ভীষণই চাঞ্চল্য ছড়িয়েছে পাক শিবিরে।
সূত্রের খবর , পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের মায়ার এলাকায় বাড়ি নাসিমের। সোমবার রাত ১.৪৫ মিনিট নাগাদ কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তার বাড়িতে ঢোকার চেষ্টা করে। ঢুকতে না পেরে বাড়ির সদর দরজা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর পর উধাও হয়ে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই পুলিশের তরফে বিবৃতি দেওয়া হতে পারে।
নাসিমের বাড়িতে হামলার পর একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন এই হামলা , ব্যক্তিগত , নাকি তার চেয়েও বেশি কিছু? তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান , জমি সংক্রান্ত বিবাদের জেরেও হতে পারে এই হামলা। জঙ্গী সংগঠনের কোনো আঁচ পাচ্ছে না পুলিশ। তবে কোনো সম্ভাবনাই একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে আতঙ্কিত পাক পেসার।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের