নিজস্ব প্রতিনিধি , মুম্বই - YRF স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি ‘আলফা’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। প্রথম দিনের শো শেষ হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা মতামত। সিনেমার অ্যাকশন, বড় পরিসরের নির্মাণ, তারকাদের অভিনয় অনেকের প্রশংসা পেয়েছে। তবে গল্প নিয়ে সব দর্শক একমত নন।

সিনেমাতে আলিয়া ভাটের পাশাপাশি শর্বরীও নিজের অভিনয় দিয়ে আলাদা ছাপ ফেলেছেন। বহু দর্শকের দাবি, সিনেমার অন্যতম বড় শক্তি তার অভিনয়। অ্যাকশন দৃশ্য, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিজ্যুয়াল উপস্থাপনা মিলিয়ে সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ধরে রাখতে পেরেছে বলেও অনেকে মত প্রকাশ করেছেন।

এমনকি হৃতিক রোশনের বিশেষ উপস্থিতি সিনেমার বড় আকর্ষণ হয়ে উঠেছে। তার এন্ট্রির সময় একাধিক সিনেমা হলে দর্শকদের হাততালি, উল্লাসে ভরে ওঠে পরিবেশ। অনেকেই মনে করছেন, এই ক্যামিও সিনেমাতে বাড়তি চমক যোগ করেছে। একই সঙ্গে স্পাই ইউনিভার্সের আগামী গল্পের দিকেও ইঙ্গিত মিলেছে বলে অনুরাগীদের মধ্যে কৌতূহল বেড়েছে।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও শোনা যাচ্ছে। দর্শকদের অনেকের মতে, সিনেমার চিত্রনাট্য আরও শক্তিশালী হতে পারত। কয়েক জনের অভিযোগ, শুরুটা কিছুটা ধীর গতির। তা সত্ত্বেও অ্যাকশন, অভিনয়, চমকপ্রদ উপস্থাপনার জোরে ‘আলফা’ এখন রয়েছে সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের