নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একটি অংশের রং বদলকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে একাধিক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে চিঠি পাঠিয়েছেন। তাদের দাবি, দীর্ঘদিনের ঐতিহ্য বহন করা একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের চেহারা এভাবে বদলে দেওয়া ঠিক নয়। এক্ষেত্রে ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এই প্রতিবাদপত্রে সই করেছেন চন্দন সেন, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য সহ কয়েকজন নাট্যব্যক্তিত্ব। তাদের অভিযোগ, বিজেপির পরিচয় দিয়ে কিছু যুবক প্রতিষ্ঠানের একটি অংশে গেরুয়া রং করেন। পাশাপাশি দলীয় নেতাদের ছবিও সেখানে লাগানো হয়েছে। এই ঘটনার ফলে সাংস্কৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই তাদের আশঙ্কা।

চিঠিতে নাট্যব্যক্তিত্বরা জানিয়েছেন, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বহু বছরের ঐতিহ্য বহন করছে। তাই কোনও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রতিষ্ঠানের চেহারা বদল করা উচিত নয়। ভবিষ্যতে অন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও এমন ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সেই কারণেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এই কাজ দলের নীতির সঙ্গে মেলে না। তার আরও বলেন, অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিজস্ব পরিচিতি রয়েছে। কারা এই কাজ করেছে তা চিহ্নিত করা গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল আর সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা এখন আরও জোরদার হয়েছে।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের