নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অভিনয় জগতের পাশাপশি ব্যবসায়িক বুদ্ধি রয়েছে এমন তারকাদের সংখ্যা প্রচুর। নিজের কোনো অসুবিধে না করেই যদি অর্থ উপার্জন হয়ে যায় তাতে ক্ষতি কি। বিষয়টা খানিকটা তেমনই। অভিনেতা অভিনেত্রীদের বিলাসবহুল সম্পত্তির পরিমাণ কম নয়। সেগুলির মাধ্যমেই উপার্জন করা গেলে তো আর বলার কিছুই থাকে না। তেমনই নিজের অফিস ভাড়া দিলেন কাজল। মাসিক ভাড়াও পাচ্ছেন মোটা অর্থ।
মুম্বইয়ের গোরেগাঁওয়ে নিজের একটি অফিসবাড়ি ভাড়া দিয়ে বড় অঙ্কের অর্থ উপার্জন করেন অভিনেত্রী। চলতি নভেম্বর মাস থেকে আগামী ৯ বছরের জন্য এই ভাড়া দিলেন কাজল। অফিসের আয়তনে ১৮১৭ বর্গফুট। বর্তমানে এই অফিস ভাড়া দিয়ে মাসে ৬.৯ লক্ষ টাকা পাচ্ছেন কাজল। সঙ্গে একটি গাড়ি রাখার জায়গাও আছে সেখানে। অর্থাৎ , সবকিছু সুযোগ সুবিধের মাধ্যমেই অফিস ভাড়া দিয়েছেন কাজল।
তিন বছর পর এই অফিসের দাম ১৫ শতাংশ বেড়ে যাবে। অর্থাৎ তিন বছর পরে মাসে ৭.৯ লক্ষ ভাড়া পাবেন কাজল। পরে মাসিক ভাড়া বেড়ে হবে ৯.১২ লক্ষ টাকা। ২০৩৪ সালে এই অফিস ভাড়া দিয়ে বার্ষিক ৮.৬ কোটি টাকা আয় করবেন কাজল। এই মুহূর্তে প্রায় ২৫০ কোটি টাকার মালকিন তিনি। এরপর এই অফিস ভাড়া দিয়ে ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছেন বলি অভিনেত্রী।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন