নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সালমান খানের হাত ধরে বলিউডে ২০১০ সালে অভিষেক হয় সোনাক্ষী সিনহা। এখন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী সোনাক্ষি সিনহা। সকলেই তাকে অভিনেত্রী হিসেবেই চেনেন। তবে জীবনে অন্যকিছু হতে চেয়েছিলেন তিনি। সালমানের পরিবারই তার জীবন বদলে দেন। তাই সফলতার কৃতিত্ব তাদেরকেই দিলেন বলি অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, "আমার বাবা ও সেলিম খান সাহেব দু’জন খুব ভালো বন্ধু। আমরা সালমানের বাড়িতে গণেশ পুজো হোক বা দীপাবলি সবেতেই অংশগ্রহণ করতাম। সেরকমই একটা অনুষ্ঠানে যাই। তখন আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছি। এরকম সময়ে একদিন বাবার সঙ্গে তাঁদের বাড়ি গিয়েছিলাম। সেখানেই সেলিম সাহেব আমাকে বলেন, 'কেন তুমি সময় নষ্ট না করে তুমি অভিনয় কর।'এরপর একদিন একটা ফ্যাশন শোতে সলমন ও তার পরিবারের সঙ্গে আমার দেখা হয়।"
অভিনেত্রী আরও বলেন , "অমৃতা অরোরার বিয়েতে আমি যখন যাই তখন আরবাজ খান আমাকে ‘দাবাং’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। আমি সেই সময় বিষয়টা তখন অতটা গুরুত্ব দিইনি। কিন্তু হঠাৎ একদিন দেখি অভিনব কাশ্যপ ও দিলীপ শুক্লা আমার বাড়িতে আসেন, সৌজন্য বিনিময় হয়। ব্যস, ওইটুকুই। তারপর তাঁরা চলে যান। আমি তখনও জানি না যে আমি ওই ছবিতে অভিনয় করছি। তাঁরা চলে যাওয়ার পর আমি জানতে পারি যে আমি পরের দিনই ‘দাবাং’ ছবির শুটিং ফ্লোরে আমাকে যেতে হবে। কথামতো পরের দিন সেখানে পৌঁছে আমার মনে হয় যে হ্যাঁ, এটাই আমার জায়গা। আমি এবার ঠিক জায়গাতে এসেছি।"
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন