নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু – ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে নেপাল। প্রবল বর্ষণে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বন্যা ও ভূমিধসের জেরে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। নিখোঁজ একাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, প্রশাসন সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সেনা, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব রামেশ্বর দঙ্গল জানিয়েছেন, ৬ অক্টোবর পর্যন্ত উচ্চ সতর্কতা জারি থাকবে। এই সময়ে সব সরকারি স্কুল, কলেজ, অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দফতরগুলিতে ছুটি নেই।
সূত্রের খবর, রবিবার সকাল পর্যন্ত, সূর্যোদয় পুরসভায় ভূমিধসে কমপক্ষে ৫ জন, মাংসেবুং পুরসভায় ৩ জন এবং ইলাম পুরসভায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসএসপি পোখরেল জানিয়েছেন, ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাহত হয়েছে রেল ও বিমান পরিষেবা।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। টানা বৃষ্টির জেরে বারবার ব্যাহত হচ্ছে ত্রাণ পাঠানোর প্রচেষ্টা। ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে সুরক্ষা এজেন্সিগুলিকে(নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী এবং নেপাল পুলিশ)।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন বৃষ্টিপাত চলবে। নেপালের কোশি, গণ্ডক ও বাগমতি সহ একাধিক নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। শনিবার পর্যন্ত রাউতহাটে সর্বাধিক ২৭০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গৌড়ে ২৪৩.৬ মিমি, পারসার মুডলিতে ২৩১.৮ মিমি, বীরগঞ্জে ২২১.৬ মিমি বৃষ্টি হয়েছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের