নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আদালত চত্বরে মর্মান্তিক মৃত্যু। অতিরিক্ত কাজের চাপে দিল্লির সাকেত আদালতের একটি আবাসনের উচুতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক প্রতিবন্ধী ক্লার্ক। আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখে গেছেন ওই প্রতিবন্ধী ক্লার্ক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মৃত ক্লার্কের নাম হরিশ সিং। ৬০ শতাংশ বিশেষভাবে সমক্ষ ছিলেন তিনি। আদালতে অতিরিক্ত কাজ নিয়ে একাধিকবার অভিযোগ করেন। দিল্লির সাকেত আদালতে বিভিন্ন নথি সংরক্ষণ ও বিচারকদের সাহায্যের কাজ করতেন। অন্যান্য দিনের মতো কাজেও যোগ দিয়ে হঠাৎই আদালত চত্বরের সবচেয়ে উঁচু ভবনের মাথায় উঠে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরই বিশৃঙ্খলা তৈরি হয় আদালত চত্বরে। আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়েই ছুটে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। নিহতের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে পরিষ্কার অতিরিক্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে। সুইসাইড নোটটির ফরেনসিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের