নিজস্ব প্রতিনিধি , দিল্লি - কেন্দ্রের লোকসভায় উত্থাপিত তিনটি বিল নিয়ে ব্যাপক উত্তালের সৃষ্টি হয়। অবশেষে তিনটি গুরুত্বপূর্ণ বিলকে সংসদের যৌথ কমিটিতে পাঠানো হয়েছে। বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রের খবর, বুধবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান (১৩০তম সংশোধনী) বিল, ২০২৫; কেন্দ্রশাসিত অঞ্চল সরকার (সংশোধনী) বিল, ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫ উত্থাপন করেন। এই বিলগুলি মূলত সংবিধান সংশোধন ও প্রশাসনিক সংস্কারের সঙ্গে যুক্ত। বিল উত্থাপনের সময় বিরোধী শিবির তীব্র বিরোধিতা জানায়। তাদের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
লোকসভার স্পিকার বলেন, 'সংসদের মর্যাদা হ্রাস করা উচিত নয়। জনগণ দেখছেন। বিরোধীরা আগেও তিনটি বিলের বিরোধিতা করেছিলেন।' শেষ পর্যন্ত বিলগুলি বিস্তারিত আলোচনার জন্য সংসদের যৌথ কমিটিতে পাঠানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, যৌথ কমিটিতে মোট ৩১ জন সদস্য থাকবেন—যার মধ্যে ২১ জন লোকসভার স্পিকার কর্তৃক মনোনীত হবেন এবং ১০ জন সদস্য মনোনীত করবেন রাজ্যসভার উপ-চেয়ারম্যান। SIR ও অন্যান্য ইস্যুকে নিয়ে বিরোধীদের মধ্যে হইহট্টগোলের জেরে আগামীকাল পর্যন্ত লোকসভা মুলতুবি রাখা হয়েছে।
এদিকে এই বিলটির বিরোধিতায় সরব হয়েছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' সম্পূর্ণ অসাংবিধানিক একটি বিল আনা হয়েছে। আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই বিলটি আনা হয়েছে। বিরোধী দলের নেতা যারা রয়েছে তাদের এমন ধারায় মামলা দেওয়া হবে যাতে তারা জেল থেকে ছাড়া না পায়। বিশেষ করে ইডি যদি কাউকে গ্রেফতার করে তাহলে ৩০ দিন তো দূর ৩০০ দিনেও জেল থেকে ছাড়া পাওয়া যায়না। সেক্ষেত্রে তারা পার্লামেন্টের সদস্য থাকবেন কিন্তু মন্ত্রীত্ব পাবেন না। অথচ, নিয়ম অনুযায়ী পার্লামেন্টের সদস্যরা মন্ত্রীত্ব পাবেন। পুরোটা এখনও আমাকে পড়ে দেখতে হবে।'
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের