নিজস্ব প্রতিনিধি, ইম্ফল– জল্পনার অবসান। শনিবার মিজোরাম সফর সেরে মণিপুর গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাস্তুহারাদের সঙ্গে দেখা করলেন তিনি। অগ্নিগর্ভ মণিপুরে গিয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
সূত্রের খবর, চুরাচাঁদপুর থেকে ইম্ফলে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পের মধ্যে রয়েছে মন্ত্রিপুখরি এলাকায় সিভিল সেক্রেটারিয়াট, আইটি এসইজেড ভবন এবং নতুন পুলিশ হেডকোয়ার্টার।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মণিপুর। ছাদ হারিয়ে ত্রাণ শিবিরে বসবাস করছেন ৬০,০০০ এরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে কয়েক শো মানুষের। পরিস্থিতি সামাল দিতে না পেরে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করেন এন বিরেন সিং। তবে মণিপুরের এমন অবস্থাতেও, সে রাজ্য নিয়ে তেমন মন্তব্য করতে শোনা যায়নি মোদিকে। উত্তর-পূর্বের এই রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। এবার দেখা গেল তাঁকে।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...