নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারতে থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্টদের সাহায্য! অপারেশন সিঁদুরের সময় আইএসআই-এর এজেন্টদের হাতে তুলে দিতেন ভারতীয় সিমকার্ড। এই অভিযোগের ভিত্তিতে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এক নেপালি নাগরিককে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম প্রভাত কুমার চৌরাশিয়া। বয়স ৪৩। নেপালের বীরগঞ্জ এলাকার বাসিন্দা। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে প্রভাতের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে বুধবার পূর্ব দিল্লির লক্ষ্মীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিন ডিভাইস এবং সিমকার্ডের খালি প্যাকেট। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১৫২ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় সিমকার্ড জোগাড় করে দিতে পারলে প্রভাত কুমার চৌরাশিয়াকে মার্কিন ভিসা এবং আমেরিকায় সাংবাদিকতার চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী, এক বেসরকারি টেলিকম সংস্থা থেকে কমপক্ষে ১৬ টি সিমকার্ড কিনে নেপালে পাঠিয়ে দেন অভিযুক্ত। সেখান থেকে আইএসআই-এর এজেন্টদের হাতে সিমকার্ডগুলি তুলে দেন বলে অভিযোগ। পুলিশের দাবি, অপারেশন সিঁদুরের সময় সিমকার্ডগুলি লাহোর, ভাওয়ালপুর সহ পাকিস্তানের একাধিক জায়গা সচল ছিল।
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সকলকে বাড়িতে থাকার পরামর্শ মোদির
SIR প্রক্রিয়ায় করা মামলায় শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের
স্বস্তি মিলল না বাজারে, আবারও চড়ল সোনার দাম
তেলেঙ্গানার এলগোই গ্রামে চাঞ্চল্যকর ঘটনা,প্রেমিক চিন্টুর সঙ্গে মিলে স্বামী মুথয়াম রেড্ডিকে খুন করে খেতের ভিতর দেহ পুঁতে দেওয়ার অভিযোগে স্ত্রী কল্পনা সহ দুইজন গ্রেপ্তার, নিখোঁজের নাটকেই ধরা পড়ল পুরো ষড়যন্ত্র
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...