নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সোমবার পথ কুকুরদের সরিয়ে ফেলার রায়ে দিয়েছে শীর্ষ আদালত। পথ কুকুরদের সরিয়ে নিয়ে একটি নির্দিষ্ট আশ্রয়স্থলে রাখতে হবে যেখান থেকে তারা আর ফিরে না আসতে পারে। এই ঘোষণার পরেই নেটপাড়ায় ঝড় তুলেছেন পশুপ্রেমী থেকে শুরু করে চলচ্চিত্র তারকারা। রবিনা টন্ডন, জাহ্নবী কাপুর, বরুণ ধাওয়ানরা এর বিরোধিতা করছেন। এবার সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে থেমে থাকেননি, সরাসরি শীর্ষ আদালতকে চিঠি দিয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, পথ কুকুররা জন্য আশ্রয়স্থলে থাকলে সেখানে তাদের কোনো স্বাধীনতা থাকবে না। বাইরের আলো থেকে বঞ্চিত হবে তারা। এমনিতেই নানা বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে দিন কাটাতে হয় তাদের। খাবারের জন্য লোকের দরজায় দরজায় ঘোরে। কেউ খাবার দেয় আবার কেউ দেয়না, উল্টে মানুষের থেকে খারাপ ব্যবহার সহ্য করে। এমন অবস্থায় গুটি কয়েক কিছু মানুষই তাদের ভরসা যোগায়, প্রতিনিয়ত খাবার দেয়। তাই সেসব মানুষের থেকেও যদি তাদের বঞ্চিত করা হয় তাহলে আর তাদের জীবনে কিছুই থাকবে না। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার সংগ্রহ করে তারা। সেই জায়গাটাও কেড়ে নেওয়া হচ্ছে তাদের থেকে। এরপরই ফুঁসছেন পশুপ্রেমীরা।
চিঠিতে শীর্ষ আদালতের রায়কে জন ‘অযৌক্তিক ও অমানবিক’ বলেও দাবি করেছেন জন। শুধু তাই নয়, পুনরায় এই রায় বিচার বিবেচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন আদালতের কাছে। চিঠিতে বলিউড অভিনেতা লিখেছেন, "আশা করছি, আপনারা জানেন এরা শুধুই পথ কুকুর নয়। এরা এক একটা এলাকার সদস্য। অনেকেই ওদের ভালবাসে, শ্রদ্ধা করে। প্রজন্মের পর প্রজন্ম মানুষদের মনে ওরা আলাদাভাবে জায়গা করে নিয়েছে। তাই ওরাও দিল্লির বাসিন্দা। অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল ডগ রুলস’ অনুযায়ী প্রতিটি পথকুকুরের টিকাকরণ ও নির্বীজকরণ হওয়া দরকার।হওয়ার পর তাদের নিজেদের এলাকায় গিয়ে ছেড়ে আসতে হবে।"
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের