নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল কেপ ভার্ডেকে। তবে হতাশা আর গর্ব- দুই অনুভূতিই দেখা গেল তাদের শিবিরে। আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে ভোজিনহাদের। ম্যাচ শেষে কেপ ভার্দের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেন লিওনেল মেসি। হারের আক্ষেপের কথাও লুকোননি দলের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা।
রাউন্ড অফ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনাকে প্রবল চাপে ফেলেছিল কেপ ভার্দে। ম্যাচে দু’বার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে আত্মঘাতী গোলেই হারতে হয় আফ্রিকার দ্বীপরাষ্ট্রটিকে। বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন লড়াইয়ের পর স্বাভাবিকভাবেই হতাশ ছিল দল। তবে নিজেদের পারফরম্যান্স নিয়ে গর্বও প্রকাশ করেন ফুটবলাররা।
ম্যাচের পর আর্জেন্টিনা অধিনায়ক মেসি স্বীকার করেন, কেপ ভার্দের বিরুদ্ধে লড়াই মোটেও সহজ ছিল না। তাঁর কথায়, 'সত্যি বলতে আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। এই কারণেই ওরা স্পেন বা উরুগুয়ের কাছে হারেনি। আমরা ভেবেছিলাম গোল করার পর নিজেদের ছন্দ ফিরে পাব। কিন্তু সেটি হয়নি। আমরা ঠিকমতো চাপ তৈরি করতে পারিনি। বরং ওরাই সেটা করেছে। নকআউট ফুটবলে কোনও দলই আপনাকে সহজে জায়গা ছেড়ে দেয় না'।
মেসির সাক্ষাৎকার চলাকালীনই অন্য দৃশ্যও দেখা যায়। কেপ ভার্দের একাধিক ফুটবলার ছুটে আসেন তাঁর সঙ্গে ছবি তুলতে। আর্জেন্টিনার মহাতারকাও হাসিমুখে সবার সেই আবদার পূরণ করেন। ম্যাচের আগে কেপ ভার্দের প্রেসিডেন্ট জানিয়েছিলেন, দলের অনেক ফুটবলারই মেসির ভক্ত। ম্যাচের পর সেই ছবিই দেখা গেল মাঠে।
অন্যদিকে গোলরক্ষক ভোজিনহা জানান, তাঁদের বিশ্বাস ছিল ম্যাচ জেতারও সুযোগ ছিল। তিনি বলেন, 'আমরা বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলেছি। সমানে-সমানে লড়েছি। ম্যাচ জেতার সুযোগও ছিল। তাই আমরা গর্বিত। তবে মন খারাপও আছে। আমরা এভাবে ফিরতে চাইনি'।
এরপর সতীর্থ, কোচিং স্টাফ, ফেডারেশন ও সমর্থকদের ধন্যবাদ জানান কেপ ভার্দের অধিনায়ক। তিনি বলেন, 'এই বিশ্বকাপ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আশা করি আমাদের তরুণ ফুটবলাররা বিশ্বের সেরা লিগগুলোতে খেলার সুযোগ পাবে'।
বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কেপ ভার্দের এই লড়াই মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। আর সেই স্বীকৃতি মিলেছে প্রতিপক্ষের শিবির থেকেও। মেসির প্রশংসা যেন প্রমাণ করে দিল, হারলেও এই ম্যাচে সম্মান জিতেছে ভোজিনহার দল।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের