নিজস্ব প্রতিনিধি , মুম্বই - তামান্না ভাটিয়ার সঙ্গে কয়েক মাস আগেই সম্পর্ক ভেঙেছে। এরপর থেকেই ধেয়ে এসেছে কটাক্ষের তীর। শুধু তাই নয় দীর্ঘদিন পাশে থাকার পর একটা সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভীষণই দুর্বল হয়ে পরেন বিজয় ভার্মা। তবে একসময় এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। সেই সময় পথপ্রদর্শক হিসেবে পাশে পান আমির খানের কন্যা ইরা খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে নিয়ে মুখ খুললেন বিজয়।
বিজয় বলেন, “ইরা না থাকলে আমি হয়তো এই দুনিয়াতেই থাকতাম না। অভিনয়ের জন্য নিজের বাড়ি ছাড়ি। মুম্বইয়ের ফ্ল্যাটে এসে থাকছিলাম। এই সিদ্ধান্তে একেবারেই পাশে ছিলেন না আমার বাবা। তিনি সবসময় চাইতেন যে আমি পারিবারিক ব্যবসায় মন দিই। কিন্তু আমি বরাবর একজন অভিনেতা হতে চেয়েছি। করোনা মহামরির সময় বাড়ি থেকে যখন আমি অনেক দূরে মুম্বইতে একা থাকছি তখন একাকিত্ব আমাকে গ্রাস করেছিল। পরিবারের সকলের কথা খুব মনে পড়ত। ওই ফ্ল্যাটের একচিলতে বারান্দা আর মাথার উপরের ওই আকাশই ছিল আমার একমাত্র নিঃশ্বাস নেওয়ার জায়গা। এভাবে চলতে থাকলে নিজেকে শেষ করার মত সিদ্ধান্ত নিতে হত।"
বিজয় আরও বলেন , "আমার এই কঠিন পরিস্থিতির কথা একমাত্র বুঝেছিল ইরা। ওর সঙ্গে ‘দহাড়’ ছবিতে একসঙ্গে কাজ করি। সেখান থেকেই আমাদের বন্ধুত্ব। ও প্রথম যে আমাকে এই বিষয়ে সজাগ করে বলেছিল আমি মানসিক অবসাদে আছি। সঠিকভাবে নিজেকে চালনা না করতে পারলে খুব সমস্যায় পড়ব। এটাও বলেছিল। এরপর ও নিজেই আমাকে ওর অনলাইন যোগব্যয়াম্যার ক্লাসে নিয়মিত অংশ নিতে বলে। এরপর ধীরে ধীরে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ করতে শুরু করি। আমার জীবনের এই নতুন মোড় আনার ক্ষেত্রে ইরার অনেক বড় ভূমিকা আছে।"
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন