নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - অনলাইন ট্রেডিংয়ের ফাঁদে পা দিয়ে আর্থিক প্রতারণার শিকার হায়দরাবাদের এক যুবক। ট্রেডিংয়ে বিনিয়োগের পর কয়েক লক্ষ টাকা খুঁইয়েছেন তিনি। ঘটনায় হায়দরাবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবক। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ফেসবুকে একটি ট্রেডিং বিজ্ঞাপন দেখার পর, প্রতারকরা নিজেদেরকে শেয়ার বাজারের ব্যবসায়ী বলে পরিচয় দেয়। এরপর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় ৩৮ বছর বয়সী ওই যুবককে। যেখানে বেশ কয়েকজন ব্যক্তি, যারা নিজেদেরকে বিশেষজ্ঞ বলে দাবি করেন। উচ্চ মুনাফা ও দ্রুত রিটার্নের আশ্বাস দিয়ে তাকে অর্থ বিনিয়োগ করতে রাজি করায়। বেশকিছু স্ক্রিনশট শেয়ার করে তারা টাকা কামানোর মিথ্যে লোভ দেখায়। এরপরই বিশ্বাস করে ফেলেন ওই ব্যক্তি। একসময় টাকা তুলতে পারছিলেন না দেখে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। প্রায় ২৭ লক্ষ টাকা খুঁইয়েছেন তিনি।
প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে ট্রেডিংয়ের জন্য ADVPMA নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয়েছিল। প্রথমে, তিনি ১০,০০০ টাকা বিনিয়োগ করে লাভও পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন আরও অর্থ বিনিয়োগ করা উচিত। এরপর ধাপে ধাপে তিনি মোট ২৭.০৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। একসময় অ্যাপটি ৮১.৯৬ লক্ষ টাকার ব্যালেন্স দেখাচ্ছিল। তবে তোলার সময় অ্যাপটি ব্লক দেখায়। তখনই বুঝতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন।
পুলিশের তরফে ওই ব্যক্তিকে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। সবরকমভাবে তারা প্রতারককে খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন। অ্যাপটি নিয়েও তদন্ত চলছে। সাইবার ক্রাইমের বিশেষ দল বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছেন। এছাড়াও , এই ধরনের প্রতারণার খবর অবিলম্বে সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ অথবা অফিসিয়াল সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে হায়দরাবাদ পুলিশের তরফে।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের