নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - খোদ সাইবার শাখার অফিসার হয়ে অনলাইন ট্রেডিংয়ের ফাঁদে পা দিলেন। প্রতারকদের জালিয়াতির শিকার হয়ে ৪০ লক্ষ টাকা খোয়ালেন তেলেঙ্গানার ৪৫ বছর বয়সী এক সাইবার শাখার আধিকারিক। ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর , চলতি বছরের ২৪ নভেম্বর অফিসার একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছিলেন। হোয়াট্সঅ্যাপ গ্রুপটির নাম ছিল ‘স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম: দেব এক টিম ১৩’। ওই গ্রুপে অন্তত ১০০ জন সদস্য ছিলেন। তারা সকলেই দাবি করতেন, অনলাইন ট্রেডিং করে প্রচুর টাকা রোজগার করা যাচ্ছে। ট্রেডিং অ্যাপে টাকা রোজগারের স্ক্রিনশটও গ্রুপে পোস্ট করতেন । সেসব দেখেই অফিসারও ট্রেডিং শুরু করেন। ‘ম্যাভেরিক’ নামে একটি অ্যাপও ডাউনলোড করেছিলেন। আর সেখানেই প্রতারণার শিকার হয়েছেন। অফিসারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন ও বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
অফিসার জানিয়েছেন , প্রথমে অল্প অল্প টাকা বিনিয়োগ করে দেখা যায় ভালই মুনাফা হচ্ছে। এরপর ধীরে ধীরে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে থাকেন। ১৪ কিস্তিতে সব মিলিয়ে ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ওই অফিসার। এর পর গত ১৬ ডিসেম্বর তিনি অ্যাপে জমা হওয়া টাকা তুলতে গিয়ে দেখেন, টাকা তোলা যাচ্ছে না। এ ব্যাপারে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছিলেন। কিন্তু তা সম্ভব হয়নি। এরপরই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের