নিজস্ব প্রতিনিধি , আগরতলা - অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে মর্মান্তিক মৃত্যু। অপমান, মারধর আর ভিডিও ভাইরালের অভিযোগের জেরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক যুবকের নিথর দেহ। ঘটনায় পরিবারের লোক ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায় করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যে পুলিশ নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকা শোকাহত।
স্থানীয় সূত্রের খবর, ধর্মনগর থানা অন্তর্গত কামেশ্বর ওয়ার্ডের বাসিন্দা প্রসেনজিত সরকার (আনুমানিক ২৫)। রাজবাড়ি এলাকায় অবস্থিত ব্লোডার্ট কুরিয়ার সংস্থায় সে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। শনিবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ ডেলিভারি সংক্রান্ত বিষয় নিয়ে ব্লোডার্ট কুরিয়ার অফিসে উত্তেজনা ছড়ায়। দক্ষিণ হুরুয়া এলাকার বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য , সঙ্গীতা ভট্টাচার্য , তাদের সঙ্গে পিউ ধর, মেঘদিপ ভট্টাচার্য আর সৌরভ ভট্টাচার্য অফিসে প্রবেশ করে প্রসেনজিত সরকারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তারা প্রসেনজিতকে বেধড়ক মারধর করা হয় আর সেই ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ঘটনার পরদিন রবিবার ভোরে এলাকাবাসীরা প্রসেনজিতের বাড়ির পাশের জঙ্গলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার নিথর দেহ দেখতে পান।
পরিবারের এক সদস্য জানিয়েছেন, "ছেলেটা খুব শান্ত স্বভাবের ছিল। ও কখনও কারও সঙ্গে ঝামেলায় জড়াত না। ওকে মারধর করে অপমান করা হয়েছে। এমনকি ওই ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই মানসিক যন্ত্রণা ও সহ্য করতে পারেনি। আমরা চাই পুলিশ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দিক।”
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
টাইম বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষতার অভিযোগ, জইশের নেটওয়ার্ক নিয়ে তদন্তে এটিএস
সময়মতো চিকিৎসা না মেলায় প্রাণহানির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
মন্দিরে যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার অভিযোগ
পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন মাইলফলক ভারতের, জিন্দে বিপুল অঙ্কের উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
শূন্য কার্বন নির্গমনে জোর দিলেন ভারতীয় রেল
ক্ষমতা হারিয়েই সুর নরম ডিএমকে প্রধানের, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার স্পষ্ট ইঙ্গিত
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় সরকার
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের