নিজস্ব প্রতিনিধি, কর্ণাটক - অনলাইন বেটিং চক্র চালানো, সিকিমের অনলাইন ও অফলাইন জুয়া মামলায় আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে কর্ণাটকের কংগ্রেস বিধায়ক কেসি বীরেন্দ্র। শনিবার তাঁকে গ্রেফতার করে ইডি।
সূত্রের খবর, অনলাইন বেটিং মামলায় বীরেন্দ্র, তাঁর ভাই ও অন্যান্য সহযোগীদের একাধিক ঠিকানা অর্থাৎ, কর্ণাটকের ৩১ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। তল্লাশি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ১২ কোটি টাকা নগদ, ৬ কোটির সোনা ও প্রায় ১০ কেজি রুপো।
ইডির তরফ থেকে জানানো হয়েছে, শনিবার চিত্রদুর্গের বিধায়ককে গ্রেফতারের পর সিকিমের রাজধানী গ্যাংটকের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। তাঁকে ব্যাঙ্গালুরুতে আনতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত বিধায়ক কিং ৫৬৭ ও রাজা ৫৬৭ নামে দুটি অনলাইন বেটিং প্ল্যার্টফর্ম চালাতেন।
ইডির তরফে আরও জানানো হয়েছে, একটি ক্যাসিনো লিজ নেওয়ার জন্য গ্যাংটকে গিয়েছিলেন বীরেন্দ্র ও তাঁর সহযোগীরা। তল্লাশি অভিযানে বীরেন্দ্রর ভাই কেসি নাগরাজ ও ছেলে পৃথ্বী এন রাজের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথিপত্র। বীরেন্দ্রর আরও এক ভাই কেসি থিপ্পেস্বামী দুবাইতে অনলাইন বেটিং গেমের কারবার রয়েছে।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের