নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বচ্চন পরিবার সর্বদাই চর্চার শিরোনামে থাকেন। নাম যখন জয়া বচ্চন তখন বিতর্ক তো পিছু ছাড়বেনা এটাই স্বাভাবিক। কিছুদিন আগেই সাংবাদিকতাকে অপমান করেছিলেন। ছবি শিকারিদের যা ইচ্ছে তাই বলেছিলেন। যার পর তুমুল কটাক্ষের শিকার হতে হয়েছিল। তবে সেসবের পরেও জিভকে সামলাতে পারেননি। ফের পাপারাজ্জিদের ওপর রেগে গেলেন জয়া বচ্চন।
সূত্রের খবর , বুধবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানের লাল গালিচায় হাজির ছিলেন জয়া বচ্চন। অনুষ্ঠান শেষে করণ জোহারের সঙ্গে খোশমেজাজে ছিলেন জয়া। তখনই ক্যামেরার ফ্ল্যাশ ঝলকানি দিয়ে ওঠে। করণের সঙ্গে জয়ার কথোপকথনের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। পাপারাজ্জিরা জয়াকে ধন্যবাদ জানান। তখন তাদের উদ্দেশ্যে করণ মজাচ্ছলে বলেন , "আমি এখানে আছি বলেই জয়া জির ছবি আপনারা এতক্ষণ ধরে তুলতে পারছেন। নাহলে এতক্ষণ ধরে ওনার দিকে ক্যামেরা তাক করে রাখতে পারতেন না।"
এরপর করণ জয়ার পাশ থেকে সরে দাঁড়াতেই রণমূর্তি ধারণ করেন অভিনেত্রী। চোখ পাকাতে থাকেন পাপারাজ্জিদের ওপর। হঠাৎই রেগেমেগে বলে ওঠেন , 'ব্যাস অনেক হয়েছে , আর নয়।' যদিও এর থেকে বেশিকিছু বলেননি। হয়তো পূর্ব অভিজ্ঞতা থেকেই এমন বললেন জয়া।
উল্লেখ্য , কয়েক মাস আগেই পাপারাজ্জিদের বিরুদ্ধে বচ্চনপত্নী বলেছিলেন , "এঁরা কারা? কোথা থেকে আসে? নোংরা জামাকাপড় পড়ে চলে আসে। হাতে একটা ফোন নিয়ে আসা মানেই কি সাংবাদিকতা? আমার বাবা সাংবাদিক ছিলেন। তাই আমাকে অন্তত শিখিও না একজন সাংবাদিক কীভাবে কাজ করেন?"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের