নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – কয়লাকাণ্ডে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির অভিযানের মাঝেই লাউডন স্ট্রিটে I-Pac-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। I-Pac-এর কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে সরব হলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহবুবা মুফতি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের পর মমতার পাশে মেহবুবা।
এদিন মেহবুবা বলেন, “বর্তমানে গোটা দেশজুড়ে তল্লাশি চলছে। আগে এটা অবশ্য হয়নি। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এখানে শুধুই তল্লাশি হত। তখন বেশিরভাগ রাজনৈতিক দল চুপ করে ছিল। তিনজন প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার হয়েছেন। সকলে মুখ বুজে সেসব দেখছিল। সংবাদপত্র খুললেই দিনে কমপক্ষে ২০-২৫ টি তল্লাশির খবর দেখা যেত। এখন সেটাই বাংলায় হচ্ছে। তবে বাংলার মুখ্যমন্ত্রী সাহসী। তিনি বাঘিনী। তিনি লড়াই করবেন। কখনই আত্মসমর্পণ করবেন না।”
এর আগে নিজের এক্স হ্যান্ডেলে সপা প্রধান অখিলেশ যাদব লিখেছেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কাজ করা সংস্থা I-Pac-এ অভিযান চালিয়েছে ইডি। I-Pac-এর সদর দফতরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই, ইডি আবারও তাদের উপস্থিতি প্রকাশ করেছে। যদি কোনও অনিয়ম পাওয়া যায়, তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্যা তৈরি করবে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের