নিজস্ব প্রতিনিধি, লাদাখ – “বার বার প্রশাসনকে সতর্ক করা হয়েছিল। তবুও কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন।“ অগ্নিগর্ভ লাদাখ নিয়ে চিন্তিত দীর্ঘদিন ধরে লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। যদিও লাদাখের উত্তাল পরিস্থিতির জন্য তাঁকেই দায়ী করেছে কেন্দ্র।
সোনম বলেন, “প্রথমেই বুঝতে হবে গত পাঁচ বছর ধরে চলে আসা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, কেন হঠাৎ করে অশান্ত হল? বুধবার ছিল আমাদের অনশনের ১৫তম দিন। ২০ তারিখ নাগাদ প্রশাসন বলে ৫ অক্টোবর হবে বৈঠক। তার মানে তারা চাইছিল ততদিন পর্যন্ত অনশন করতে করতে প্রাণ হারাক লাদাখবাসী।“
তিনি আরও বলেন, “ইচ্ছাকৃতভাবে এত দেরিতে বৈঠকের জন্য ক্ষিপ্ত হচ্ছিলেন সাধারণ লাদাখবাসী। তার উপর গত কয়েকদিন ধরেই আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, আমরা শুনতে পাচ্ছি যুব সম্প্রদায় উত্তপ্ত হচ্ছে। তবু ওরা কোনও সতর্কতামূলক পদক্ষেপ নেয়নি। উল্টে আমাদের কাছে খবর আছে, অনেকেই যুবদের উস্কানি দিচ্ছিল।“
এক বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, “বহু নেতা সোনমকে অনশন প্রত্যাহারের আহ্বান জানালেও তিনি তা শোনেননি। আরব বসন্তের কায়দায় বিক্ষোভে উস্কানি দিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, নেপালের জেন জি আন্দোলনের উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত করেছেন। সোনমের উস্কানিমূলক বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে একদল জনতা অনশনস্থল ত্যাগ করে হিংসাত্মক আন্দোলনে যোগ দেন। একটি রাজনৈতিক দলের কার্যালয়ের পাশাপাশি লেহ-এর সরকারি দফতরেও হামলা চালানো হয়েছে। এটা স্পষ্ট যে, সোনমের উস্কানিমূলক মন্তব্যের কারণেই জনতা প্রভাবিত হয়েছেন।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের