নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুদ্ধের আবহের মাঝেই দেশে ফিরলেন টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে গত কয়েকদিন ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে ছিলেন তিনি। শুক্রবার বিকেলে সব আশঙ্কা কাটিয়ে অবশেষে কলকাতায় পা রাখলেন তিনি। স্ত্রী ছেলেকে নিতে বিমানবন্দরে হাজির ছিলেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে তাদের বেশ কয়েকটি ছবি।
সূত্রের খবর , যুদ্ধ পরিস্থিতিতে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। ফলত, নির্দিষ্ট সময়ে দেশে ফেরা সম্ভব হয়নি তাঁদের। তবে শুক্রবার ভায়া মুম্বই হয়ে ছেলেকে নিয়ে কলকাতায় ফিরলেন শুভশ্রী। তাদের স্বাগত জানাতে রাজের সঙ্গে ছিলেন খুদে ইয়ালিনিও। শুভশ্রীকে দেখে বুকে জড়িয়ে ধরলেন রাজ। মাকে পেয়ে একেবারে আনন্দে আত্মহারা ইয়ালিনি। বাবার কোল থেকে লাফ দিয়ে মায়ের কাছে উঠলেন তিনি।
ছেলের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে দুবাইয়ে আটকে পড়েছিলেন শুভশ্রী। তবে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন , সেখানে তাদের আত্মীয়রা নিয়মিত দেখাশুনা করছেন। তবে চিন্তিত ছিলেন রাজ। তিনি বলেছিলেন, "শনিবারই ওখানে পৌঁছেছে ওরা। ঘুরতে গিয়েছে। আর কাল থেকে পরিস্থিতিও ওখানে জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছে ওরা। স্বাভাবিকভাবেই খুবই চিন্তায় রয়েছি। আমাদের কথা হয়েছে দু’জনের। সঙ্গে ইউভান আছে যেহেতু তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে। ওরা ওখানে পাম জুমেইরাতে উঠেছে। ওই হোটেলের অদূরেই বিস্ফোরণ হয়েছে। সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরোতে বারণ করা হয়েছে। তবে আমাদের ওখানে বন্ধু-আত্মীয় রয়েছেন। তারা ওদের যত্ন নিচ্ছেন।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের