নিজস্ব প্রতিনিধি , মুম্বই - গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দীনেশ কার্তিক। এরপর গুটিয়ে রাখেন আইপিএলের জার্সিও। তবে ফের নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। দেশের অধিনায়কের দায়িত্ব পালন করতে চলেছেন দীনেশ কার্তিক। হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হলেন তিনি।
চলতি বছর পার্ল রয়্যালসের হয়ে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগেও খেলেছেন কার্তিক। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচের দায়িত্বে রয়েছেন তিনি। কার্তিকের অধিনায়ক হওয়ার কথা জানিয়েছে হংকং ক্রিকেট বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, "হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হিসাবে কার্তিকের নাম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। দীর্ঘ কয়েক বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা সহ অধিনায়কের গুণ ও বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে এই প্রতিযোগিতার মান অনেক বাড়াবে কার্তিক।"
কার্তিক এই দায়িত্ব পেয়ে বলেছেন, "হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতীয় দলের অধিনায়ক হওয়া গর্বের বিষয়। এই প্রতিযোগিতার যথেষ্ট পরিচিতি আছে। আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে। তাদের নেতৃত্ব দেওয়া আমার কাছে আনন্দের। আশা করছি, একটা দল হিসাবে আমরা ভাল খেলব। দর্শকদেরও আনন্দ দিতে পারব।"
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের