নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের পুলিশের জালে বাংলাদেশি নাগরিক। বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে স্বরূপনগর সীমান্তে ধরা পড়লেন ৪৫ জন বাংলাদেশি নাগরিক। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় আটক হন তারা। এই নিয়ে দুদিনে মোট ৫৬ জন বাংলাদেশিকে আটক করল প্রশাসন।
সূত্রের খবর, শনিবার স্বরূপনগরের তারালি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিএসএফ। সেই সময় অবৈধ ভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন একদল বাংলাদেশি নাগরিক। সীমান্তের বেড়া টপকানোর আগেই বিএসএফের হাতে ধরা পড়েন তারা। পরে তাদের পুলিশি হেফাজতে পাঠানো হয়। ধৃতদের মধ্যে ১১ জন শিশু ও ১৫ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের অনেকেই কলকাতা, রাজারহাট ও সংলগ্ন এলাকায় বিভিন্ন নির্মাণকাজ, গৃহপরিচারিকা ও শ্রমিকের কাজ করতেন। অবৈধ পথে ভারতে ঢুকে তারা দীর্ঘদিন ধরে কাজ করছিলেন।
বসিরহাট পুলিশ সুপার জানান, বিনা নথিতে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। হাকিমপুর সীমান্তে বিএসএফ তাদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের