নিজস্ব প্রতিনিধি , দিল্লি - শনিবার ভোর থেকে টানা বর্ষণে জলমগ্ন মুম্বই। ভিক্রোলিতে ভূমিধসের ঘটনায় দুই জনের মৃত্যু, আহত আরও দু’জন। বিপর্যস্ত ট্রেন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সূত্রের খবর, শনিবার রাত ১ টা নাগাদ থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল পর্যন্ত অবিরাম চলে। শহরের একাধিক জায়গায় ২০০ মিমি-রও বেশি বৃষ্টি হয়েছে। ফলে দাদর, কুরলা, সিওন, চুনাভট্টি, তিলক নগর-সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। শহরের লোকাল ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেন্ট্রাল ও হারবার লাইনে জল জমে ট্রেন চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে গান্ধী নগর, কিংস সার্কেল ও সিওন স্টেশন এলাকায় জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।
অপরদিকে, ভিক্রোলির বর্ষা নগরের জনকল্যাণ সোসাইটিতে ভূমিধসের ঘটনায় মৃত ২ , গুরুতর আহত হন আরও দুজন। অগ্নিনির্বাপক দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য সম্পন্ন করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে মুম্বই, রায়গড়, রত্নগিরি, থানে, পালঘর এবং পার্শ্ববর্তী জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণ চলতে পারে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের