নিজস্ব প্রতিনিধি, নয়ডা – পণের দাবিতে নয়ডায় নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার করা হয়েছে নিকির স্বামী বিপিন, শাশুড়ি, শ্বশুর-দেওরকে। এবার এই ঘটনায় নয়া মোড়! খোদ নিকি ও তাঁর পরিবারের বিরুদ্ধে ননদকে নির্যাতনের অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, নিকির ননদের নাম মিনাক্ষী। ২০১৫ সালে নিকির ভাই রোহিতের সঙ্গে বিয়ে হয় তাঁর। মিনাক্ষীর অভিযোগ, তাঁর বাবা বিয়েতে পণে একটি চারচাকা গাড়ি এবং সোনা দিয়েছিলেন। তবে তাঁর শ্বশুড়বাড়ির সদস্যরা চেয়েছিলেন এসইউভি। সেই নিয়ে নিকি, তাঁর বোন কাঞ্চন এবং স্বামী রোহিত বেধড়ক মারধর করতেন তাঁকে। এমনকি গর্ভপাত করতে বাধ্য করা হয়েছিল মিনাক্ষীকে। এমনটাই অভিযোগ।
উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, মৃতার নাম নিকি ভাটি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার সিরসা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০১৬ সালে বিপিন ভাটি নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের প্রথম ৬ মাস সব কিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে পণের জন্য চাপ দিতে থাকে নিকির শ্বশুরবাড়ির সদস্যরা। সম্প্রতি ৩৬ লক্ষ টাকা পণ দাবি করেছিলেন নিকির শ্বশুরবাড়ির সদস্যরা। সেই টাকা না পেয়ে বৃহস্পতিবার নিকির গায়ে আগুন ধরিয়ে দেয় তাঁরা। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।
নিকির ছেলে জানিয়েছিল, “অনেকক্ষণ ধরে অশান্তি চলছিল। তারপর বাবা এবং ঠাকুমা মায়ের উপর কিছু ঢালল। একাধিকবার চড়ও মারল। এরপর লাইটার দিয়ে চোখের সামনে ওরা আমার মাকে জ্বালিয়ে দিল।“ ঘটনাচক্রে ওই একই বাড়িতে বিয়ে হয় নিকির দিদি কাঞ্চনের। তাঁর অভিযোগ, “পণের জন্য আমার উপরও অত্যাচার চলত। মারধর করা হত। নিকিকে বাপেরবাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা আনতে বলা হয়েছিল। কিন্তু সে তা না করায় ওই দিন তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপর চোখের সামনে ওকে আগুনে পুড়িয়ে দিল।”
অভিযোগের ভিত্তিতে কাসনা থানায় মামলা রুজু হয়েছে। নিকির বাবার অভিযোগ, ‘‘ওরা খুনি। ওদের গুলি করে মারা উচিত। ওদের বাড়ি ভেঙে দেওয়া হোক। আমার মেয়ে পার্লারের কাজ করে ছেলের দেখভাল করছিল। ওরা সবাই মিলে আমার মেয়ের উপর অত্যাচার করত। সকলেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। শাস্তি চাই।“
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন