নিজস্ব প্রতিনিধি, ওড়িশা – আরও এক নয়া পালক যুক্ত হল ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুকুটে। বুধবার ট্রেন থেকে ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এর সুবাদে ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এদিন ওড়িশার আব্দুল কালাম দ্বীপে চলন্ত ট্রেন থেকে ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ডিআরডিও। ২০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল হয়েছে। আওতায় পড়ছে পাকিস্তান এবং চীনের অধিকাংশ অংশ। সুতরাং, এবার থেকে চলন্ত ট্রেন থেকেই শত্রুকে খতম করতে সক্ষম ভারত।
চলন্ত ট্রেন থেকে ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। অর্থাৎ, চলমান লঞ্চিং প্যাড ব্যবহার করেছে। এই ব্যবস্থাকে বলা হয় ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’। এই ধরণের অত্যাধুনিক ব্যবস্থা ভারতে প্রথমবার। এতদিন চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশে ছিল ‘রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম’।
এক্স হ্যান্ডলে ডিআরডিও-কে শুভেচ্ছা জানিয়ে রাজনাথ সিং লিখেছেন, “রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেমের উপর নির্ভরশীল অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ২০০০ কিলোমিটার পাল্লার বিশেষ এই মিসাইলটিতে একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে। এই প্রথম ট্রেন থেকে কোনও ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল, যার জন্য ডিআরডিও-কে শুভেচ্ছা জানাই।“
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের