নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বলিউডের অন্যতম সফল গায়ক অরিজিৎ সিং। একের পর এক হিট গানের মাধ্যমে গোটা দেশের শ্রোতাদের মন জয় করলেও ব্যক্তিগত জীবনে এখনও মাটির মানুষ হিসেবেই পরিচিত জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। তার এই সহজ-সরল ব্যক্তিত্বের আরও এক ঝলক উঠে এল জাতীয় পুরস্কারজয়ী বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর কথায়।

সূত্রের খবর , অরজিৎ সিংয়ের সঙ্গে ইমন চক্রবর্তী নিজের সম্পর্ক এবং বলিউডের প্রসঙ্গ তুলে এনে এক তাৎপর্যপূর্ণ কথোপকথন দর্শকের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, অরিজিৎ সিংয়ের সঙ্গে তার বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়। তবুও সাফল্যের শীর্ষে পৌঁছেও অরিজিৎ সিং নিজেকে জাগতিক চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে রাখতে পেরেছেন। ইমনের মতে, অরিজিৎ সিং ' ভগবানতুল্য'।

বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী। বাংলায় কাজের ব্যস্ততা রয়েছে। নতুন করে অন্য ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার মতন মানসিক প্রস্তুতি ও বর্তমানে নেই এমনটাই জানান তিনি। তবে মজার ছলে ইমন অরিজিৎ সিংকে বলেন এত বড় জায়গায় রয়েছ , একটা দুটো জায়গায়, একটু রেফার করে দাও।

এই প্রসঙ্গে অরিজিৎ সিং স্পষ্ট জানান, কথা বলে দিতে পারি। কিন্তু নিজের জায়গায় ভালোই কাজ করছ। সবকিছু ছেড়ে নতুন করে শুরু করলে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে। ভেবে দেখো, নতুন করে সব শুরু করতে পারবে কী না। অরিজিৎ সিংয়ের এই বাস্তবসম্মত, সৎ পরামর্শের প্রতি সম্মান জানিয়েছে ইমন চক্রবর্তী।
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, শ্রীদেবী বেঁচে থাকলে তিনি অনেক বিষয়ে পরামর্শ পেতেন। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় কিছু অস্বস্তিকর পরিস্থিতি বা ভুল সিদ্ধান্ত এড়ানো সম্ভব হতো বলে মনে করেন অভিনেত্রী।
এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর তাঁর বাংলা উচ্চারণ ও ভাষা ব্যবহারের প্রশংসা করেন কুমার শানু। গায়কের কথায়, শুভেন্দুর বাংলা ভাষা অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর।
দেব বলেন,"সময় বদলায়, সত্যি বদলায় না।" এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীদের জন্য সুযোগ অনেক সময় কমে যায়, কিন্তু পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে সেই বাধা ততটা দেখা যায় না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পা শিন্ডে সুস্মিতা সেনের জীবনযাপন ও আর্থিক সাফল্য প্রসঙ্গে মন্তব্য করেন বলে বিভিন্ন বিনোদনমাধ্যমে দাবি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিল্পা প্রশ্ন তোলেন যে অভিনয় জগতে দীর্ঘদিন সক্রিয় না থেকেও কীভাবে সুস্মিতা বিপুল সম্পদের মালিক হয়েছেন
ফেডারেশন ও ইম্পার বিরুদ্ধে সিন্ডিকেট রাজের অভিযোগ তুললেন সিনে পরিবেশক শতদীপ সাহা
স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অভিনেতা ঋদ্ধি সেনের
তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে আটক করা হল স্বরূপ বিশ্বাসকে
নতুন কনফেডারেশন গঠনের সিদ্ধান্ত ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
নতুন কনফেডারেশন গঠনের সিদ্ধান্ত ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
অরিত্র ও ঋত্বিকের মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া, চর্চায় টলিপাড়ার রাজনৈতিক অবস্থান
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...