নিজস্ব প্রতিনিধি, বিহার - সম্প্রতি বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। বিহারের খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এই আবহে ৯৮.২ শতাংশ ভোটার নতুন করে নথিপত্র জমা দেওয়ার দাবি জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, Enumeration Form জমা দেওয়ার সময় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছিল। নতুন নথি ফের খতিয়ে দেখা হবে। ২৪ জুন থেকে ২৪ আগস্টের মধ্যে ৯৮.২ শতাংশ ভোটার নথি জমা দিয়েছেন। গড়ে প্রতিদিন নথি জমা দিয়েছেন প্রায় ১.৬৪ শতাংশ ভোটার। ১ সেপ্টেম্বর পর্যন্ত নথিপত্র জমা দেওয়া যাবে। এই ৮ দিনে ১.৮ শতাংশ ভোটারের নথি সংগ্রহ করা বাকি রয়েছে।
গত শুক্রবার SIR সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, “আমরা রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তায় আমরা অবাক। এত বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার পরও তারা করছে টা কী? রাজনৈতিক দলগুলির সঙ্গে কি সাধারণ নাগরিকদের দূরত্ব তৈরি হয়েছে? রাজনৈতিক দলগুলির কাজ তো ভোটারদের সাহায্য করা।“ বিহারের রাজনৈতিক দলকে সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়ে জানিয়েছে, “নিজেদের কর্মীদের বৈধ বাদ পড়া ভোটারদের তালিকা বের করে আনার নির্দেশ দিন। তাঁদের ১১ টি নথি বা আধার কার্ড দিয়ে আবেদন করুন। ভোটারদের সাহায্য করা রাজনৈতিক দলের কাজ।“
নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়া সংক্রান্ত অভিযোগ পেয়েছে ৯৪১ টি। কমিশনের দাবি, খসড়া তালিকা থেকে বাদ পড়েছে মৃত, স্থায়ী ভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ নাম ছিল। এবারের খসড়া তালিকায় তা কমে ৭ কোটি ২৪ লক্ষ হয়েছে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের