নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ধুরন্ধর ছবির মুক্তি এখন বিশ বাও জলে। ছবি মুক্তির আগেই আইনি বিপাকে পড়েছেন তারকা রনবীর সিং। মুক্তি আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ শহিদ মেজর মোহিত শর্মার মা-বাবা। অভিযোগ, এই সিনেমা তৈরির আগে পরিবারের তরফে অনুমতি নেওয়া হয়নি। অর্থাৎ , ধুরন্ধর মুক্তি আপাতত স্থগিত।
ছবির ঝলক প্রকাশ্যে আসার পরেই চর্চা তুঙ্গে। অতিরিক্ত মারামারি , ভাইলেন্স দেখানো হয়েছে ধুরন্ধরে। রনবীর সিংহের চরিত্র নিয়ে বিশেষভাবে চর্চা শুরু হয়েছে। যেখানে তাঁর চরিত্রটিকে নাকি অশোক চক্র ও সেনা মেডেলপ্রাপ্ত শহিদ মেজর মোহিত শর্মার আদলে সাজানো হয়েছে। এমনকী ২০০০ সালের গোড়ার দিকে এই মোহিত যখন পাকিস্তানে ইফতিকার ভট্ট পরিচয়ে গিয়েছিলেন, সেই ঘটনার সঙ্গেও সিনেমার বিষয়বস্তুর সাযুজ্য খুঁজে পেয়েছেন অনেকেই। মোহিতের মা বাবার অভিযোগ , বিনা অনুমতিতেই ছেলের বিষয়বস্তু তুলে ধরা হয়েছে ছবিতে।
পিটিশনে মেজরের মা-বাবা সুশীলা শর্মা ও রাজেন্দ্র প্রসাদ শর্মার অভিযোগ, "পরিবারের তরফে অনুমতি না নিয়েই মোহিত শর্মার জীবন, গোপন অভিযান এবং আত্মত্যাগের ঘটনাবলি দেখিয়েছেন ‘ধুরন্ধর’ নির্মাতারা। যার মধ্যে মোহিতের নেতৃত্বে কাশ্মীরে গোপন সন্ত্রাসবিরোধী অভিযানের ঘটনাও অন্তর্ভুক্ত। একজন শহিদকে ‘বাণিজ্যিক পণ্য’ করা উচিত নয়। ভারতীয় ন্যায়সংহিতার ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এটা শহিদের মরণোত্তর ব্যক্তিঅধিকার লঙ্ঘন করে।"
পরিচালক আদিত্য ধর সম্প্রতি এপ্রসঙ্গে জানিয়েছিলেন, "রনবীরের চরিত্রের সঙ্গে মোহিতের কোনও মিল নেই। মেজর মোহিত শর্মার জীবন থেকে ‘ধুরন্ধর’ মোটেই উদ্বুদ্ধ নয়, এটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলাম আমি। ভবিষ্যতে যদি ওঁর বায়োপিক তৈরি করি, তাহলে ওঁর পরিবারের অনুমতি নিয়ে করব। আর এমনভাবে সেই সিনেমা বানাব, যাতে ওঁর ত্যাগের প্রতি শ্রদ্ধাঞ্জলি হয়ে ওঠে আমাদের ছবি।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের