নিজস্ব প্রতিনিধি , পাটনা - নৃত্যশিল্পীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। জোর করে মদ্যপান করানোর পর তাকে ৬ জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তের ফোন থেকেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। বাকিদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি বিহারের পূর্নিয়ার। শনিবার রাত ৯টা নাগাদ ওই মৃত্যশিল্পীকে অপহরণ করেন দু’জন। এরপর তাঁকে জোর করে গাড়িতে করে ২৫ কিলোমিটার দূরে একটি গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ছিলেন আরও চার জন। পরিত্যক্ত সেই গুদামে মহিলাকে জোর করে মদ্যপান করানো হয়। তাকে নাচতে বাধ্য করা হয়। এরপর তাকে একের পর এক ছ’জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ।
বাকিরা পালিয়ে গেলেও এক অভিযুক্ত মদ্যপ অবস্থায় গুদামেই ঘুমিয়ে পড়েন। তখনই তার মোবাইল থেকে পুলিশকে সবটা জানান নির্যাতিতা। পুলিশ এসে গুদামের দরজা ভেঙে মহিলাকে উদ্ধার করে। এরপর ওই অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতাকে সরকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার মেডিকেল টেস্ট করানো হবে। ইতিমধ্যেই তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। বাকিদের গ্রেফতার করতে দল গঠন করা হয়েছে। নৃশংস কাণ্ডের সঙ্গে যুক্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের